বিরোধীদের চাপে আগামী সপ্তাহেই SIR আলোচনায় রাজি কেন্দ্র, জানা গেল দিনক্ষণ

বিরোধীদের চাপে আগামী সপ্তাহেই SIR আলোচনায় রাজি কেন্দ্র, জানা গেল দিনক্ষণ

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের প্রবল চাপে অবশেষে এসআইআর নিয়ে আলোচনায় রাজি হয়েছে নরেন্দ্র মোদি সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই আলোচনা হবে সংসদে। সম্ভবত ৯ এবং ১০ ডিসেম্বর আলোচনা হবে এসআইআর নিয়ে। ১০ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা। 

সূত্রের খবর, শীতকালীন অধিবেশনে দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করেছে বিজনেস অ্যাডভাইসরি কাউন্সিল। জানা গিয়েছে, আগামী ৮ ডিসেম্বর, সোমবার বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে সংসদে। তার পরের দুই দিন স্থির করা হয়েছে এসআইআর নিয়ে আলোচনার জন্য। অর্থাৎ ৯ এবং ১০ ডিসেম্বর আলোচনা হবে এই বিতর্কিত ইস্যু নিয়ে। ১০ ঘন্টা সময় বরাদ্দ হয়েছে এই দুই বিষয় নিয়ে আলোচনার জন্য।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *