বিপজ্জনক গতিতে গাড়ি চালাচ্ছেন সাংসদের পুত্র। সেই গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক তরুণীর। জানা গিয়েছে, দুপুরবেলা খাবার খেতে বেরিয়েছিলেন প্রয়াত তরুণী। সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মীও। রাস্তা পেরনোর সময়ে আচমকাই ধাক্কা মারে সাংসদপুত্রের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও তরুণীকে বাঁচানো যায়নি।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃতার নাম ভারতী মুখী। ২৬ বছর বয়সি ভারতী ইনোরবিট নামক একটি শপিং মলে জামাকাপড়ের দোকানে কাজ করতেন। গত রবিবার বেলা তিনটে নাগাদ তিনি খাবার খেতে বেরিয়েছিলেন। ভারতীর সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী পূজা অশোক আলোন। খাওয়ার পর মলে ফিরছিলেন দু’জনে। সেসময়ে রাস্তা পার হতে গিয়েই বিপত্তি। মলের ঠিক সামনেই সাংসদপুত্রের অ্যাস্টন মার্টিন বিপজ্জনক গতিতে ছুটে আসে। ধাক্কা মারে ভারতীকে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
