বিজেপি ঘনিষ্ঠ অধ‌্যাপকের মদতেই মেডিক‌্যাল কলেজে হামলা! বিষ্ফোরক পড়ুয়ারা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দুর্গাপুজোর সপ্তমীতে চোরবাগান বিপর্যয়ের দিন সরকারি হাসপাতালের পরিকাঠামোর অভাব তুলে ধরেছিলেন মেডিক্যালের আট ছাত্র। সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। কলকাতা মেডিক্যাল কলেজের ওই আট ছাত্র জানিয়েছিলেন, হাসপাতালে ওষুধের অভাব প্রকট। কর্তব‌্যরত অবস্থায় সাংবাদিক সম্মেলন করার জন‌্য শোকজ করা হয় তাঁদের। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে শোকজের জবাব দিলেন ওই আট মেডিক্যাল পড়ুয়া।

তাঁরা দাবি করলেন, চোরবাগানের বিপর্যয়ের দিন জেনারেল এমার্জেন্সিতে তাঁদের ডিউটি ছিল না। ফলে স্বাস্থ্য দপ্তরের তরফে কর্তব‌্যরত অবস্থায় সাংবাদিক সম্মেলন করার দেওয়া যুক্তি ধোপে টেকে না। সৌম‌্যদীপ দে, মহম্মদ মহসিন রেজা, অরুণাভ সাঁতরা, আয়ুষ ঝা, অজিঙ্ক‌্য কুমার ভার্মারা এদিন সন্ধ্যায় শোকজের জবাব বিষয়ে বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজে পড়ুয়াদের উপর এবিভিপি-র হামলা বিজেপি ঘনিষ্ঠ অধ‌্যাপকের মদতেই হয়েছে। এমন বিস্ফোরক মন্তব্যও করা হয়েছে। ফলে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন:

মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় রাজ্যের স্বাস্থ‌্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‌্যায় জানিয়েছেন, ১২৫০ ছাত্রছাত্রীর মধ্যে মেরেকেটে ২০ জন ‘মানসিক মাওবাদী’ জঙ্গি আন্দোলন করছে। যদিও সৌম‌্যদীপ দে জানিয়েছেন, আন্দোলনের স্বপক্ষে ইতিমধ্যেই আড়াইশো সই তাঁরা সংগ্রহ করেছেন। এরা সকলেই সাধারণ ছাত্রছাত্রী। এদিন সাধারণ ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, মেডিক‌্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের অ‌্যাসোসিয়েট প্রফেসর ডা. সম্রাট চক্রবর্তী বিজেপি ঘনিষ্ঠ সংগঠনের সভাপতি। তাঁরই ইন্ধনে বুধবার আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে এবিভিপি-র লোকজন।

অভিযোগ উঠছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপরেও। মেডিক‌্যাল কলেজের বিজেপি সমর্থক তৃতীয় বর্ষের দুই ছাত্রকে একঘরে করেছে। অভিযোগ, তাঁদের ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। যা নিয়ে স্বাস্থ‌্যমন্ত্রী বলেছেন, “থ্রেট কালচার যায়নি। বিরূপাক্ষদের জায়গা নিচ্ছে নকশালরা।” ইন্টার্ন চিকিৎসক সৌম‌্যদীপ দে, মহম্মদ মহসিন রেজা, জানিয়েছেন, সাধারণ ছাত্রদের ওপর বহিরাগতদের হামলার দিন ওই দু’জনকে প্ররোচনা দিতে দেখা গিয়েছে। কিন্তু তাঁদের হুমকি দেওয়া হয়েছে এই ঘটনা সর্বৈব মিথ্যা।

এদিন মেডিক‌্যাল কলেজে সাংবাদিক সম্মেলন থেকে হামলার ছবি দেখান ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, সিসিটিভিতে যাদের দেখা গিয়েছে তাঁদের মধ্যে একজন এবিভিপি-র নেতা নীলকন্ঠ ভট্টাচার্য‌। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আন্দোলনের নামে তারা শারীরিকভাবে হেনস্তা করেছেন মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ এবং সুপারকে। যদিও ছাত্ররা জানিয়েছে, শারীরিক পরীক্ষা না করে, কেবল ভিডিও দেখিয়ে অনৈতিকভাবে সুপার-প্রিন্সিপালের মেডিক‌্যাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *