‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমাই কাল! ৩০০০ কোটির ব্যবসা দিয়েও কোন অঙ্কে অস্কার থেকে বাদ ‘ধুরন্ধর’?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বিপুল সাফল্যের মুখ দেখেও বারবার বিতর্কের শিরোনামে বিরাজ করেছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি! পঁচিশ সালের ডিসেম্বর মাসে প্রথম পর্ব মুক্তির আলো দেখা মাত্রই ‘প্রোপাগান্ডা’র তকমায় বিদ্ধ হয়েছিল আদিত্য ধর পরিচালিত সিনেমা। সিক্যুয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবেশী পাকিস্তানকে ‘ভিলেন’ কিংবা বিশেষ সম্প্রদায়কে ‘লঘু’ করে দেখানোয় মেরুকরণের রাজনীতি উসকে দেওয়ার অভিযোগে রাজনৈতিকমহলেও রণবীর সিং অভিনীত ছবি নিয়ে কম চাপানোতর হয়নি। তবে বিতর্কের পালে হাওয়া তুলেই দেশে তো বটেই এমনকী আন্তর্জাতিক বক্স অফিসেও রমরমিয়ে ব্যবসা করেছিল ‘ধুরন্ধর ২’। কিন্তু একাধিক রেকর্ড গড়লেও অস্কারমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল না। কোন অঙ্কে বাদ পড়ল আদিত্য-রণবীরের সিনেমা? ব্যাখ্যা দিলেন ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র জুরি সদস্য।

‘বক্স অফিসের বাপ’ খেতাব জিতে সবমিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ৩,৮০০ কোটির ব্যবসা করে। যা কিনা দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা দুই সিনে ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’ এবং ‘বাহুবলী’র রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু এহেন বিপুল সাফল্যের পরও কেন শেষমেশ অস্কার থেকে বাদ পড়ল?

আরও পড়ুন:

Dhurandhar 2 breaks all premiere records with Rupees 52 crore
‘ধুরন্ধর ২’-এর একটি দৃশ্যে রণবীর সিং।

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর দৌড়ে ছিল ‘ম্যায় বাপাস আউঙ্গা’ এবং ‘ধুরন্ধর ২’,  ‘১২০ বাহাদুর’-এর মতো ছবিগুলি। কিন্তু ছাব্বিশের গোড়া থেকে লাইমলাইটে থাকা এহেন বলিউডি সিনেমাগুলিকেও টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ‘গোন্ধাল’ নামে এক মারাঠি ছবি। সূত্রের খবর, চলতিবারে অস্কারের দৌড়ে থাকা ত্রিশটিরও বেশি ছবির মধ্যে থেকে এই আঞ্চলিক ছবিকে বেছে নিয়েছে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’। শুক্রবার সংশ্লিষ্ট বোর্ডের তরফে ভারতের ‘অফিশিয়াল এন্ট্রি’ হিসেবে ‘ধুরন্ধর ২’ বাদ পড়তেই ফিসফাস শুরু হয়। কারণ মুক্তির পর অনেকেই দাবি করেছিলেন, এই সিনেমা কমার্শিয়ালের মোড়কে দেশপ্রেম দেখিয়েছে। শুধু তাই নয়, পয়লা সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছিল ‘ধুরন্ধর ২’। পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে। ১৯ মার্চ, মুক্তির মাত্র চার সপ্তাহের ব্যবধানে সেই ভবিষ্যদ্বাণীই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। মোটে ২ সপ্তাহে বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করেছিল ‘ধুরন্ধর’ সিক্যুয়েল। তৃতীয় সপ্তাহে ‘বক্স অফিসের বাপ’ খেতাব জিতে সবমিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ৩,৮০০ কোটির ব্যবসা করে। যা কিনা দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা দুই সিনে ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’ এবং ‘বাহুবলী’র রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু এহেন বিপুল সাফল্যের পরও কেন শেষমেশ অস্কার থেকে বাদ পড়ল?

অস্কার থেকে বাদ ধুরন্ধর ২

“আমাদের মনে হয়নি যে এটি অস্কারের যোগ্য। কারণ ভারতের প্রতিনিধিত্বের জন্য যে দেশীয় সংস্কৃতির…” 

এপ্রসঙ্গে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র অন্যতম জুরি বিবেক ভাসওয়ানি জানান, “দু’-একজন ‘ধুরন্ধর ২’ পছন্দ করেছিলেন ঠিকই, কিন্তু আমাদের মনে হয়নি যে এটি অস্কারের যোগ্য। কারণ ভারতের প্রতিনিধিত্বের জন্য যে দেশীয় সংস্কৃতির প্রভাব বা প্রতিফলন আমরা খুঁজছিলাম, সেটা ‘ধুরন্ধর’ ছবিতে সেভাবে পাওয়া যায়নি। ১৪ সদস্যের জুরির মধ্যে মোটে চারজন এই সিনেমার পক্ষে ভোট দেন।” অতঃপর ভূভারতের সিনে-ইতিহাসে একাধিক মাইলফলক গড়লেও অস্কারমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল না ‘ধুরন্ধর ২’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *