সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানের সঙ্গে বাম নেতা সৃজন ভট্টাচার্যেক সম্পর্কের সমীকরণ সকলেরই জানা। শুধু রাজনীতি নয়, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। প্রতীক উরকে ‘দাদা’ সম্বোধন করেন সৃজন। ফলে তাঁর দলবদলের সময় চর্চায় উঠে এসেছিল সৃজনের নাম। শোনা যাচ্ছিল, তৃণমূলে যোগ দেবেন তিনিও। এসবের মাঝেই বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। সেখানে দেখা যাচ্ছে, যাদবপুর তো নয়ই, এখনও পর্যন্ত কোনও আসনেই নাম নেই সৃজনের। তাতেই গুঞ্জন, প্রতীক উরের কারণেই তাঁর উপর ভরসা করতে পারছে না দল। সত্যিই কি তাই? মুখ খুললেন যুবনেতা সৃজন। সাফ জানালেন, দল যা দায়িত্ব দেবে তিনি সেটাই পালন করবেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
