গভীর রাতে কেরলের রাস্তায় ভয়ংকর দুর্ঘটনা। দ্রুত গতির এক মিনি কুপার গাড়ি ধাক্কায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর। ভয়ংকর এই ঘটনার পর পুলিশ গাড়ির চালক ১৯ বছরের তরুণকে আটক করা হলেও, তাঁর বয়ান শুনে স্তম্ভিত আধিকারিকরা। ৩ জনের মৃত্যুর পর ওই তরুণের দাবি, ব্যাপারটা তাঁর বাবা সামলে নেবেন।
জানা গিয়েছে রবিবার রাত ১টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে কোচি বিমানবন্দরের সামনের রাস্তায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ইজাজ নামে এক যুবক বাই চালাচ্ছিলেন। তাঁর বাইকের পিছনে বসেছিলেন গোপিকা ও দেবিকা নামে দুই তরুণী। পাশের এক বেসরকারি সংস্থায় কর্মরত এই তরুণ তরুণীদের বয়স ২১ থেকে ২২-এর মধ্যে। হঠাৎ পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিন জন। এই অবস্থায় বাইকটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি।
আরও পড়ুন:
তরুণ বলেন, ‘রাস্তা কেন বানানো হয়েছে? গাড়ি চালানোর জন্যই তো?’ তিনজনের মৃত্যু প্রসঙ্গে ওই যুবকের আরও দাবি, ‘আমার বাবা ব্যাপারটা বুঝে নেবেন।’
গোটা ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক সুহেল সজীবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে গাড়িতে ওঠার আগে পানশালায় গিয়ে মদ্যপান করেন ওই তরুণ। এরপর মত্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত। যার জেরেই এই দুর্ঘটনা। পুলিশের দাবি, তাঁকে আটক করা হলেও পুলিশের সামনে কোনও অনুশোচনা ছিল না তরুণের। বরং সুর চড়িয়ে তিনি বলেন, ‘রাস্তা কেন বানানো হয়েছে? গাড়ি চালানোর জন্যই তো?’ তিনজনের মৃত্যু প্রসঙ্গে ওই যুবকের আরও দাবি, ‘আমার বাবা ব্যাপারটা বুঝে নেবেন।’
ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তরুণ চালককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে কেরল সরকার। রাজ্যের আবগারি মন্ত্রী সমস্ত পানশালায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। কোথাও বেআইনিভাবে কম বয়সিদের মদ বিক্রি করা হলে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
