বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক ঘিরে ফের শোরগোল দমদম বিমানবন্দরে। শুক্রবার সন্ধ্যা নাগাদ কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর বিমানে বোমা রয়েছে বলে নোট পাওয়া যায় বিমানটির শৌচালয়ে। তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। স্নিফার ডগ, সিআইএসএফ জওয়ানরা গোটা বিমানটির তন্নতন্ন করে খোঁজার কাজ শুরু করেন। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়েছে বলে খবর। এর জেরে নির্দিষ্ট সময়ে বিমানটি ওড়েনি। তা কখন গোরক্ষপুর রওনা হবে, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *