বাংলার বিজেপি সরকারের পথে হাঁটল কেরল, মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা ঘোষণা সতীশনের

বাংলার বিজেপি সরকারের পথে হাঁটল কেরল, মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা ঘোষণা সতীশনের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বাংলা হোক বা কেরল, নির্বাচনে যে রাজনৈতিক দল নারীশক্তির আশীর্বাদ পাচ্ছে, তারাই ক্ষমতায় আসছে। পালটা কৃতজ্ঞতায় নারী কল্যাণে প্রকল্পের ছড়াছড়ি। বুধবার কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন ঘোষণা করলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা। এই বিষয়ে বাংলার বিজেপি সরকারের পথে হাঁটল কেরলের কংগ্রেস সরকার।

দক্ষিণের এই রাজ্যটিতে সরকারি পরিবহন সংস্থা কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)। সেখানে এবার নিখরচায় সফর করতে পারবেন মহিলারা। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর জন্য প্রতি মাসে রাজ্যের অতিরিক্ত ৭০ কোটি খরচ হবে। বছরে খরচ হবে ৮০০ কোটি টাকা। সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:

রাজ্য সরকার এখনই কেএসআরটিসি-কে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। মহিলাদের বিনামূল্যে ভ্রমণের প্রকল্পের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ভর্তুকির ভারও সরকার বহন করবে। সতীশন আস্থা প্রকাশ করেন যে, প্রকল্প বাস্তবায়নের ছয় মাসের মধ্যে পরিবহন কর্পোরেশনের আয় বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, নির্বাচনে জিতে কেরলে সদ্য ক্ষমতায় এসেছে কংগ্রেস সরকার। ভোটপ্রচারে তারা মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূর্ণও করলেন। কেরলের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এর ফলে শিক্ষা ও কর্মক্ষেত্রে মহিলারা উৎসাহিত হবেন। তাঁদের অংশগ্রহণ বাড়বে। উল্লেখ্য, আগেই পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা চালু হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *