বিদেশনীতি নিয়ে প্রশ্নের মুখে পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার। প্রশ্ন উঠছে সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্ব নিয়েও। পাকিস্তানের বিরোধীদল জামিয়াত উলেমা-ই-ইসলাম (এফ)-এর প্রধান মৌলানা ফজলুর রহমানের কটাক্ষ, “পড়শি আফগানিস্তান থেকে একটা বেদানাও ঢোকে না। তাহলে এত আফগান জঙ্গি ঢোকে কী করে?”
আরও পড়ুন:
আফগানিস্তানের কান্দাহার বেদানা চাষে বিখ্যাত। কিন্তু সে দেশের সঙ্গে সম্পর্ক পাকিস্তানের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছে যে, ব্যবসা-বাণিজ্যও এখন বন্ধ। সেই প্রসঙ্গ টেনেই রহমানের বক্তব্য, “আমাদের আফগান-নীতি যে কতটা ব্যর্থ, তা এত বছর ধরে আমরা বুঝতেই পারিনি। প্রশাসন বলছে, জঙ্গিরা আফগানিস্তান থেকে আসছে। যদি তা-ই হয়, তা হলে আটকানো হচ্ছে না কেন? ওদের নিকেশ করা হচ্ছে না কেন? আফগানিস্তানের সরকার তো কখনও বিরোধিতা করেনি।”
প্রসঙ্গত, গত সপ্তাহে ইসলামাবাদের শিয়া মসজিদে যে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, তা আফগান জঙ্গিদের হাত রয়েছে বলে দাবি করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। যদিও আফগান সরকার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন:
শুধু আফগানিস্তান নয়, ভারতের প্রসঙ্গও টেনেছেন রহমান। তিনি বলেন, “ভারত আমাদের শত্রু। আফগানিস্তান আমাদের শত্রু। ইরান ও চিনও ক্ষুব্ধ।” পাকিস্তানের উপর চিনেরও আর কোনও আস্থা নেই বলে দাবি করেছেন রহমান। তিনি বলেন, “অর্থনৈতিক করিডর হচ্ছিল যাতে পাকিস্তান অর্থনীতি চাঙ্গা হয়। কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গিয়েছে, কারণ চিন এখন আমাদের বিশ্বাসই করে না।”
সর্বশেষ খবর
