বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক

বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


অতিমারী পর্ব থেকেই সিনেপর্দা, টেলিপর্দার রাজত্বে ভাগ বসিয়েছে ওয়েব প্ল্যাটফর্মগুলি। সিংহভাগ দর্শক, অনুরাগীরা বর্তমানে প্রেক্ষাগৃহমুখী হওয়ার তুলনায় ব্যস্ত দিনের শেষে বিনোদনের জন্য ওটিটির পর্দাকেই যে আঁকড়ে ধরেন, তা বললেও অত্যুক্তি হয় না! যদিও ‘দুধের সাধ ঘোলে মেটানো’ তত্ত্ব নিয়ে দর্শকমহলে তরজার অন্ত নেই, তবে আজকের যুগে ওয়েব প্ল্যাটফর্মগুলি যে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, তা বলাই বাহুল্য। আর সেই প্রেক্ষিতেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ভাষার ওটিটি চ্যানেল। এবার বাংলা ওয়েব দুনিয়ায় নবতম সংযোজন ‘ম্যাট্রিক্স ওয়ান’।

বাঙালি দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরি করাই ‘ম্যাট্রিক্স ওয়ান’ নির্মাতাদের লক্ষ্য। সংশ্লিষ্ট চ্যানেলের নেপথ্যে যিনি, সেই অরিন্দমের প্রযোজনা সংস্থা ড্রিমলাইনার এন্টারটেনমেন্ট-এর ব্যানারেই তৈরি হয়েছে ‘অন্তর্লীন’, ‘ফ্ল্যাট নং ৬০৯’, ‘অন্তর্ধান’, ‘শিবপুর’ এবং ‘দুর্গাপুর জাংশন’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি।

আরও পড়ুন:

ওটিটির দৌলতে এখন হাতের মুঠোয় বিশ্ব। এক ক্লিকেই হরেক কনটেন্ট-এর স্বাদ পান দর্শক। একাধিক ওটিটির ভিড়ে এবার পরিচালক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে আত্মপ্রকাশ করল নতুন প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’। খবর, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে। বাঙালি দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরি করাই ‘ম্যাট্রিক্স ওয়ান’ নির্মাতাদের লক্ষ্য। সংশ্লিষ্ট চ্যানেলের নেপথ্যে যিনি, সেই অরিন্দমের প্রযোজনা সংস্থা ড্রিমলাইনার এন্টারটেনমেন্ট-এর ব্যানারেই তৈরি হয়েছে ‘অন্তর্লীন’, ‘ফ্ল্যাট নং ৬০৯’, ‘অন্তর্ধান’, ‘শিবপুর’ এবং ‘দুর্গাপুর জাংশন’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি। স্বাভাবিকভাবেই নিজস্ব প্রযোজনা সংস্থার ছবিগুলি ‘ম্যাট্রিক্স ওয়ান’ প্ল্যাটফর্মে রাখছেন তাঁরা। এছাড়াও থাকছে একগুচ্ছ চমক! কীরকম?

উন্মোচিত হল ওটিটি প্ল্যাটফর্মের লোগো

জানা গেল, ওয়েব সিরিজ, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দিয়ে সাজানো থাকছে বিনোদনের ডবল ডোজ। এছাড়াও উপরি পাওনা হিসেবে থাকছে লাইফ স্টাইলের বিভিন্ন অনুষ্ঠান। ‘ম্যাট্রিক্স ওয়ান’-এ রান্নার অনুষ্ঠান, ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য ও ফিটনেসের বিভিন্ন কনটেন্টেও নজর দেওয়া হবে। অর্থাৎ পরিবারের সব সদস্যের জন্যই এক ওয়েব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের বিনোদন ও তথ্যভিত্তিক অনুষ্ঠান পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে।

এই প্ল্যাটফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘ক্লাসিকস’ বিভাগে ফোকাস করা। এখানে বাংলা ও ভারতীয় সিনেমার বহু পুরনো এবং ঐতিহাসিক ছবিকে পুনরুদ্ধার করে ডিজিটাল মাধ্যমে দেখানো হবে। এখানেই শেষ নয়।

পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘শিবপুর– দ্য প্রিক্যুয়েল’-এর হাত ধরে ‘ম্যাট্রিক্স ওয়ান’-এর যাত্রা শুরু হবে। এটি তাঁর ‘শিবপুর’ ছবির প্রিক্যুয়েল নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজ পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অরিন্দম ভট্টাচার্যের। এছাড়া প্ল্যাটফর্মে দেখা যাবে ‘দুর্গাপুর জংশন’ ছবিটিও। এই প্ল্যাটফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘ক্লাসিকস’ বিভাগে ফোকাস করা। এখানে বাংলা ও ভারতীয় সিনেমার বহু পুরনো এবং ঐতিহাসিক ছবিকে পুনরুদ্ধার করে ডিজিটাল মাধ্যমে দেখানো হবে। এখানেই শেষ নয়। পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘দুগ্গা’ এবং অতনু ঘোষের একটি ওয়েব ফিল্মও ম্যাট্রিক্স ওয়ান-এর প্রথম দফার কনটেন্ট তালিকায় রয়েছে। এবার অপেক্ষা শুধু শুভ সূচনার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *