বাংলার দাপটে বেলাইন রেল, রনজিতে ৭ পয়েন্ট এল অনুষ্টুপদের ঝুলিতে

বাংলার দাপটে বেলাইন রেল, রনজিতে ৭ পয়েন্ট এল অনুষ্টুপদের ঝুলিতে

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ পয়েন্টের স্বপ্নপূরণ হল বাংলার। মঙ্গলবার মাঠে নেমেই কার্যত চোখের পলকে রেলওয়েজের পাঁচ উইকেট তুলে নেন বোলাররা। এক ইনিংস এবং ১২০ রানের বিরাট ব্যবধানে রেলওয়েজকে বেলাইন করে দিল বঙ্গ ব্রিগেড। সব মিলিয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স অনুষ্টুপ মজুমদার-শাহবাজ আহমেদদের। একাই সাত উইকেট তুলে নিয়ে বাংলার ৭ পয়েন্টের স্বপ্ন পূরণ করলেন শাহবাজ।

প্রথমে ব্যাট করে ৪৭৪ রানের পাহাড় তোলে বাংলা। জবাবে ২২২ রানে গুটিয়ে যায় রেল। তারপর ফলো অন করেও মাত্র ১৩২ রান তোলেন রেলওয়েজের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে কোনও ব্যাটারই ৩০ রানের গন্ডি পেরতে পারেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *