বাংলাদেশ আছে বাংলাদেশেই! দীপু দাসের পর ময়মনসিংহে মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে ‘হত্যা’

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ফের দীপু দাস হত্যাকাণ্ডের ছায়া বাংলাদেশের ময়মনসিংহে। এবার মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সরগরম এলাকা। মুক্তাগাছা উপজেলায় মাদকবিরোধী অবস্থানের কারণে ফরহাদ হোসেন নামের এক যুবককে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। শনিবার দুপুরে নিহত যুবকের বাবা বাদী হয়ে এ মামলা করেন। তবে এই ঘটনায় বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত আধিকারীক কামরুল ইসলাম বলেন, ‘‘পুড়িয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা যাবে।’’ গত বুধবার রাত ১০টা নাগাদ মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় হামলার শিকার হন ফারহাদ। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:

ফারহাদের বাবা আবদুস সাত্তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তাঁর ছেলে বেকার। মুক্তি আন্দোলন, মাদকবিরোধী আন্দোলন, বাল্যবিবাহ বিরোধী আন্দোলন-সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সোচ্চার ছিলেন। ৯ সেপ্টেম্বর রাত ১০টা নাগাদ ছেলে বাসা থেকে বের হন। এ সময় দু’জন তাঁকে তাড়া করে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। ছেলে বাঁচার জন্য পাশের ঝোপঝাড়ে গড়াগড়ি করে, কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় রাস্তার দিকে দৌড়ে উঠতে থাকে। পরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডঃ ইউনুসের ১৭ মাসের অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ জুড়ে জাঁকিয়ে বসেছিল ‘মব সন্ত্রাস’। ধর্মীয় সংখ্যালঘুদের অনেকের প্রাণ গিয়েছিল। পরের বছর ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহ জেলার ভালুকায় দীপুচন্দ্র দাস নামের বস্ত্র ব্যবসায়ীকেগাছের সঙ্গে বেঁধে এবং শরীরে আগুন ধরিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তাতে কার্যত আগুন জ্বলে যায় সে দেশের সংখ্যালঘু মহল্লায়। এবারও তেমনই পরিস্থিতির আশঙ্কা থাকছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *