শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন ‘মদ্যপ’ যুবক, তারপর…

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মোবাইল টাওয়ারের উপর বসে রয়েছে এক যুবক। শনিবার দুপুরে টাওয়ারের উপর চোখ পড়তেই এমনই দৃশ্য দেখলেন হরিহরপাড়া এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি তাঁরা খবর দেন হরিহরপাড়া থানায়। প্রায় ৬ ঘণ্টা পর পুলিশ ও সিভিল ডিফেন্সের সহায়তাকে তাঁকে টাওয়ার থেকে সুস্থভাবে নামানো গিয়েছে। এই ঘটনায় হরিহরপাড়া থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলতি মাসের শুরুতে শিলিগুড়িবাসীও এই রকম ঘটনার সাক্ষী থেকেছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাহাবুল ইসলাম। তাঁর বাড়ি জলঙ্গি থানা এলাকায়। শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় তিনি মোবাইলের টাওয়ারের উপরে উঠে যান। পরিবারের দাবি, সাহাবুল মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই তিনি মোবাইলের টাওয়ারে উঠে বসেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এদিন দুপুর দুটো নাগাদ সাহাবুল মোবাইলের টাওয়ারে উঠে পড়েন। টানা ৬ ঘণ্টা তিনি উপরেই বসে ছিলেন। পরে রাত ৮টা নাগাদ পুলিশ ও সিভিল ডিফেন্সের সহায়তায় তাঁকে নামানো হয়।

আরও পড়ুন:

চলতি মাসের শুরুতেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েছিলেন এক যুবক। নিচে নামার জন্য তিনি দুটি শর্ত দিয়েছিলেন। এক, তাঁকে পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা খাওয়াতে হবে এবং হেলিকপ্টারে চড়াতে হবে। সেই দুই শর্ত ‘মেনে’ নেওয়ার পরে কয়েকঘণ্টার চেষ্টায় নামানো হয় ওই যুবককে। ওই যুবকও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। তিনিও ঘণ্টার পর ঘণ্টা টাওয়ারের উপর বসেছিলেন বলে জানা যায়। টাওয়ার থেকে নামতে তাঁর অদ্ভুত শর্তে চোখ কপালে ওঠে উদ্ধারকারীদের। যদিও হরিহরপাড়ার ঘটনায় সাহাবুল কোনও শর্ত দিয়েছিলেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *