বলিউড নিষেধাজ্ঞাতেও নো টেনশন! ৬ কোটির ফেরারি চালিয়ে মুম্বইয়ের ‘ডন’ রণবীরই, দেখুন ভিডিও

বলিউড নিষেধাজ্ঞাতেও নো টেনশন! ৬ কোটির ফেরারি চালিয়ে মুম্বইয়ের ‘ডন’ রণবীরই, দেখুন ভিডিও

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সদ্য মন্দা কেরিয়ারের শাপমোচন ঘটিয়ে দাপুটে প্রত্যাবর্তনে নজির গড়েছিলেন, কিন্তু এর মাঝেই নানাবিধ কারণে বিতর্কে জড়াতে হয় রণবীর সিংকে। কখনও ‘কান্তারা’ মামলায় বলিউড সুপারস্টারের বিরুদ্ধে গর্জে উঠেছেন তো কখনও বা এমন আবহে ‘গোদের উপর বিষফোঁড়া’ মতো কাজ করেছে অভিনেতার ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। যার জেরে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তবে শত বিতর্ক সত্ত্বেও নুইয়ে যাননি রণবীর সিং। এবার মুম্বইয়ের রাজপথে বহুমূল্য বাহন নিয়ে আসল ক্য়ারিশ্মা দেখিয়ে ফের চর্চায় সুপারস্টার সিং।

রণবীর সিং

আরও পড়ুন:

শেষমুহূর্তে ‘ডন ৩’ ছেড়ে প্রযোজক-পরিচালক ফারহান আখতারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই বলিউড কার্যত কোণঠাসা রণবীর! যার জেরে তাঁর আসন্ন সিনেমার ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে বারবার নেতিবাচক কারণে চর্চার শিরোনামে নাম লেখালেও রণবীর সিং রয়েছেন নিজের ছন্দে মজে। সম্প্রতি রাতের মুম্বইয়ে বিলাসবহুল ‘ফেরারি’ গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায় রণবীর সিংকে। পাপারাজ্জিদের সুবাদে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত দাবানল গতিতে ভাইরাল নেটভুবনে। খবর, দিন কয়েক আগেই নাকি এই বিলাসবহুল বাহন কিনেছেন অভিনেতা। ভিডিও ভাইরাল হতেই অনুরাগীমহলে রণবীরের নতুন গাড়ি নিয়ে কৌতূহলের অন্ত নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

কালো রঙের আকর্ষণীয় এই বিলাসবহুল স্পোর্টস গাড়ির ঝলক যে আপাতত নেটভুবনে দাপিয়ে রাজত্ব করছে, তা বলাই বাহুল্য। ফেরারির দাম নিয়েও আলোচনার অন্ত নেই। অনুরাগীদের অনুমান, মুম্বইয়ের সেলেব পাড়ায় সম্ভবত কারও সংগ্রহে এই বিলাসবহুল গাড়িটি নেই।

ছবিশিকারীদের ভাগ করে নেওয়া ভিডিওর সুবাদেই জানা গেল, অভিনেতার কেনা এই বহুমূল্য গাড়িটি আদতে ‘ফেরারি ২৯৬ জিটিবি’। যার বাজারদর বর্তমানে প্রায় ৬.৩৬ কোটি টাকা। কালো রঙের আকর্ষণীয় এই বিলাসবহুল স্পোর্টস গাড়ির ঝলক যে আপাতত নেটভুবনে দাপিয়ে রাজত্ব করছে, তা বলাই বাহুল্য। ফেরারির দাম নিয়েও আলোচনার অন্ত নেই। অনুরাগীদের অনুমান, মুম্বইয়ের সেলেব পাড়ায় সম্ভবত কারও সংগ্রহে এই বিলাসবহুল গাড়িটি নেই। রণবীর সিং আদতে বরাবরই শৌখিন। পোশাক-স্টাইল থেকে বাড়ির অন্দরসজ্জা, গাড়ি সবতেই স্বতন্ত্রতা বজার রাখতে ভালোবাসেন তিনি। এবার প্রায় ৭ কোটির ফেরারি চালিয়ে মুম্বইয়ের রাজপথে ‘ডন’ মেজাজে ধরা দিলেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *