বলিউডের বাঙালি সুরকারকে প্রতারণা! ১৩ লক্ষ হাতানোর অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে

রাজ্য/STATE
Spread the love


বলিউডের খ্যাতনামা বাঙালি সুরকার ও প্লেব্যাক গায়ককে প্রতারণা। যিনি তাঁর ১৩ লাখ ৩৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন, তিনি নিজেকে সিনেমার প্রযোজক বলেই পরিচয় দেন। ঘটনার সূত্রপাত মুম্বইয়ে হলেও পুজোর আগে ওই ব্যক্তি কলকাতায় এসেছেন বলে সুরকারকে জানান। তিনি কলকাতায় দেখা করতে এসেও তাঁর দেখা পাননি। এরপরই সুরকার মধ্য কলকাতার তালতলা থানায় অভিযোগ দায়ের করেন।

এ ছাড়াও সুরকারের ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ লাখ ২৪ হাজার টাকার কেনাকাটা করে খরচ করেন অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের একটি স্টুডিওয় মালাডের বাসিন্দা ওই সুরকারের সঙ্গে অভিযুক্ত প্রযোজকের পরিচয় হয়। তিনি পরিচালকের পরিচালনা ও সুরকারের সঙ্গীত পরিচালনায় একটি ছবি তৈরির ইচ্ছা প্রকাশ করেন। মুম্বইয়ে ছবির চুক্তিপত্রে সই করায় অভিযুক্ত। বিনিময়ে ১১ লাখ ৮০ হাজার টাকার একটি চেকও দেন প্রযোজক।

এরপর দিন সুরকারকে ফোন করে অভিযুক্ত প্রযোজক জানান। তাঁর ইউপিআই কাজ করছে না। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। অভিযুক্তের সঙ্গে দেখা করেন সুরকার। সেখানে ৩০ হাজার টাকা দেন তিনি। এ ছাড়াও সুরকারের ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ লাখ ২৪ হাজার টাকার কেনাকাটা করে খরচ করেন অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *