Illinois | মার্কিন যুক্তরাষ্ট্রে বড় নাশকতার ছক বানচাল: হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনায় ১৯ বছরের যুবক গ্রেপ্তার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আমেরিকার মাটিতে ফের হিন্দু মন্দির ও প্রবাসী ভারতীয়দের নিশানা করার এক ভয়াবহ ষড়যন্ত্র বানচাল করল আইন প্রয়োগকারী সংস্থাগুলি। ইলিনয় (Illinois) অঙ্গরাজ্যের শিকাগো এলাকার অরোরা (Aurora) অঞ্চলে একটি হিন্দু উপাসনালয়ে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস (Alexandros Paporakis)। সে ইলিনয়ের প্যালাটাইন (Palatine) এলাকার বাসিন্দা। মার্কিন গোয়েন্দা ও পুলিশ প্রশাসনের যৌথ পদক্ষেপে এই বড় ধরনের নাশকতার ছক নস্যাৎ করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের কাছ থেকে একটি উগ্রপন্থী ও বর্ণবিদ্বেষী ম্যানিফেস্টো উদ্ধার করা হয়েছে।

বুধবার কুক কাউন্টি থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কোর্ট (রোলিং মিডোজ)-এ অভিযুক্তকে হাজির করা হলে বিচারক তাকে ডিটেনসনে রাখার নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।

বর্তমানে হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব নবরাত্রি ও শারদোৎসব চলছে। ঠিক এমন একটি উৎসবের মরসুমে এই নাশকতার ছক সামনে আসার ফলে মার্কিন প্রবাসী হিন্দু ও ভারতীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে, এর মাত্র দুসপ্তাহ আগেই ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসে ‘শ্রী স্বামীনারায়ণ ভাদতাল ধাম হিন্দু মন্দির’-এ ভাঙচুরের ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের ঘৃণাভিত্তিক অপরাধ (Hate crimes) এবং উপাসনালয়কে নিশানা করার ঘটনায় আমেরিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উপাসনালয়গুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *