৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন! বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের ওবিসি সার্টিফিকেট এবং ক্যাটেগরি সংক্রান্ত তথ্য আপডেট করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পর্ষদের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাটেগরি সংশোধন এবং ওবিসি শ্রেণি ঘোষণার অনলাইন পোর্টালটি ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন। যে সমস্ত প্রার্থী পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ওবিসি-এ বা ওবিসি-বি ক্যাটেগরির অধীনে আবেদন করেছিলেন, তাঁদের অবিলম্বে এই সংশোধন করতে হবে।

জানা গিয়েছে, পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাটেগরি সংশোধন বা ওবিসি ক্লাস অন্তর্ভুক্তির আর কোনও অনুরোধ গ্রহণ করা হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার আগেই সমস্ত যোগ্য প্রার্থীকে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

আরও পড়ুন:

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী, ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ৬৬টি নির্দিষ্ট সাব-ক্লাসের প্রার্থীরাই কেবল সংরক্ষণের সুবিধা পাবেন। যদি কোনও প্রার্থীর ওবিসি শ্রেণি এই নতুন তালিকার বাইরে থাকে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য আপডেট না করা হয়, তবে তাদের আবেদনপত্রটি সরাসরি সাধারণ বা অসংরক্ষিত ক্যাটেগরি হিসাবে গণ্য করা হবে। পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কাউন্সেলিং এবং নথি যাচাইয়ের সময় বৈধ এবং মূল ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। ব্যর্থ হলে প্রার্থীর সংরক্ষণের দাবি বাতিল হবে।

তবে সম্পূর্ণ কাজ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। জানা গিয়েছে, পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাটেগরি সংশোধন বা ওবিসি ক্লাস অন্তর্ভুক্তির আর কোনও অনুরোধ গ্রহণ করা হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার আগেই সমস্ত যোগ্য প্রার্থীকে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *