ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ড! বউবাজারের রাসায়নিক গুদামে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ড! বউবাজারের রাসায়নিক গুদামে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের একটি রাসায়নিক গোডাউনে আগুন। বনফিল্ড রোডের কাছে গোডাউনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গোডাউনটিতে আগুন লাগে। খবর দেওয়া দমকলে। রাসায়নিক মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দুটি ইঞ্জিন গেলেও, পরে সংখ্যা বাড়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাসায়নিক পদার্থ থাকায় জলের বদলে ফোম দিয়ে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। মুখে অক্সিজেন মাক্স লাগিয়ে কাজ করছেন তাঁরা।

কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী করে আগুন তা নিয়ে ধোঁয়াশা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *