ফের আকাশে বিপর্যয়, এবার ইটালির ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ২

ফের আকাশে বিপর্যয়, এবার ইটালির ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ২

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক! এবার ভয়ংকর বিমান দুর্ঘটনার সাক্ষী হল ইটালির ব্রেসিয়া। সেখানে আকাশ থেকে গোঁত্তা খেয়ে হাইওয়ের উপর ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম করা ভিডিও।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ব্রেসিয়ার কোরডামোলি-ওসপিটেল হাইওয়ের মাঝখানে। ছোট এয়ারক্র্যাফটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সেটি গোঁত্তা খেয়ে আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে। দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাইওয়ের ঠিক মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ছে বিমানটি। মাটিত ধাক্কা লাগতেই বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক ও একটি গাড়ি। অন্য একটি গাড়ি কোনও মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *