আমেরিকান সঙ্গীতশিল্পী কেটি পেরি আর কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে জাস্টিন ট্রুডোর প্রেমকাহিনী বরাবরই আকর্ষণীয়। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। মন্ট্রিয়লে একসঙ্গে ঘোরাফেরা এবং পরে একটি রেস্তোরাঁয় দেখা যায় প্রেমিকযুগলকে। কিছুদিন পরই জানা যায় ৪১ বছর বয়সী কেটির এক অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এরপর একাধিকবার বেশ কিছু অনুষ্ঠানে কেটি-জাস্টিনের যুগলবন্দি উপস্থিতি তাঁদের প্রেমচর্চা উসকে দিয়েছে। ধীরে ধীরে সমাজমাধ্যমে প্রেমিকের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করেন গায়িকা।
পিপল ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে কেটি পেরি জাস্টিন ট্রুডোর সাথে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। সম্পর্কে সিলমোহর দেওয়ার পর নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে পেরির মিউজিক ভিডিও ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর – লাইভ ফ্রম প্যারিস’ -এর প্রিমিয়ারে প্রথমবার জনসমক্ষে রেড কার্পেটে হেঁটেছিলেন। এবার লস অ্যাঞ্জলসে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানেও লাইমলাইট ছিনিয়ে নিলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন:

Justin Trudeau kissed Katy Perry proper after her efficiency on the 2026 World Cup 🥺
Title a greater couple I’ll wait pic.twitter.com/HooITlatPa
— B (@queenperrypopp) June 13, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্ল্যামারের ছড়াছড়ি সে কথা বলার অবকাশই রাখে না। আর সেই গ্ল্যামারে বাড়তি মাত্রা যোগ করলেন এই প্রেমিকযুগল। ক্যালিফোর্নিয়ার ইংগলউডের সোফাই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোফোন হাত নিয়েই পপুলার ‘ওয়ান্ডার’-এ ঝড় তুললেন। তাঁকে সঙ্গে দিতে এগিয়ে আসে দশ বছরের খুদে নরওয়ের শিল্পী টিয়াস লুকার। যে এই গানের শুরু আর শেষ লাইনে কণ্ঠ দিয়েছে।

.@KatyActivity pic.twitter.com/H5jmN1WmmU
— ؘKaty Perry Exercise Media (@kpactivitymedia) June 13, 2026
সিলভার গাউনে ‘ওয়ান্ডার’গানে মোহময়ী কেটি পেরির পারফরম্যান্স বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তবে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল অনুষ্ঠান শেষ হতেই দৌড়ে গিয়ে প্রেমিক জাস্টিনকে জাপটে ধরেন। এরপরই প্রকাশ্যে চুমু! প্রথমবার কেটি-জাস্টিনের প্রকাশ্যে চুম্বনে যেন ‘তৃপ্ত’ নেটভুবন। বিশ্বকাপের ময়দানেও জাস্টিন-কেটির মাখমাখ প্রেমের একাধিক মুহূর্ত ভাইরাল সোশাল মিডিয়ায়। হাতে হাত রেখে গ্রুপ ডির ম্যাচ উপভোগ করেছেন প্রেমিকযুগল।

.@KatyActivity pic.twitter.com/H5jmN1WmmU
— ؘKaty Perry Exercise Media (@kpactivitymedia) June 13, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
