প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…

রাজ্য/STATE
Spread the love


বাড়িতে স্ত্রীকে রেখে বান্ধবীর সঙ্গে ‘মোমো ডেট’! এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু স্ত্রীর চোখকে  ফাঁকি দেওয়া সহজ! একেবারে হাতেনাতে পড়লেন ধরা। শেষ পর্যন্ত পালাতে গিয়ে আইনি বিপাকে জড়িয়ে পড়লেন স্বামী। মাঝরাস্তায় এমন ঘটনা ঘটালেন যা রীতিমতো চমকে দেওয়ার মতো। শুধু তাই নয়, ঘটনায় হতবাক পথচারীরাও। এরপরেই স্ত্রীকে খুনের চেষ্টার দায়ে এখন শ্রীঘরে স্বামী। ভাবছেন কী ঘটেছে?

প্রাণভয়ে চিৎকার করতে থাকা সুনীতাকে প্রায় ১০০ মিটার পর্যন্ত গাড়ির বনেটে ঝুলন্ত অবস্থায় টেনে নিয়ে যান ময়াঙ্ক। স্থানীয় লোকজন ধাওয়া করলে ময়াঙ্ক গাড়ি থামাতে বাধ্য হন।

আরও পড়ুন:

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শনিবার আচমকাই পথচারীরা দেখতে পান, একটি ছুটন্ত গাড়ির বনেটে ঝুলছেন এক মহিলা! গাড়ি থামার নাম নেই। মহিলা চীৎকার করে সবাইকে বাঁচানোর জন্য আর্তি জানাচ্ছেন। এসব দেখে, পথচারীরা কোনও রকমে গাড়ি থামিয়ে মহিলাকে বাঁচান। জানা গিয়েছে, ময়াঙ্ক নামের ওই ব্যক্তি তাঁর বান্ধবী মাহিকে নিয়ে নিজের গাড়িতে বসে মোমো খাচ্ছিলেন। শোনা যাচ্ছে, মাহি নামে ওই মহিলার সঙ্গে ময়াঙ্কের প্রেমের সম্পর্ক রয়েছে। ময়াঙ্কের স্ত্রী সুনীতা ঘটনাচক্রে তাঁদের একসঙ্গে গাড়িতে বসে থাকতে দেখে ফেলেন। এরপরেই রেগে গিয়ে গাড়ির জানালার কাচে ধাক্কা দিতে শুরু করেন ময়াঙ্কের স্ত্রী।

 

এদিকে, স্ত্রীকে দেখে আঁতকে ওঠেন স্বামী। কী করবেন বুঝে উঠতে না পেরে গাড়ির কাচ বন্ধ করে দিয়ে গাড়ির দরজা ভিতর থেকে লক করে দেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে ময়াঙ্ক গাড়ি লক করে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুনীতা ততক্ষণে ময়াঙ্ককে থামাতে গাড়ির সামনে গিয়ে বনেটের ওপর একেবারে শুয়ে পড়েন। কিন্তু ময়াঙ্ক কোনও ঝুঁকি না নিয়ে সোজা গাড়িতে স্টার্ট দেন। গাড়ি চলতে থাকে দ্রুতগতিতে, আর সামনে ঝুলন্ত অবস্থায় থাকেন স্ত্রী সুনীতা। প্রাণভয়ে চিৎকার করতে থাকা সুনীতাকে প্রায় ১০০ মিটার পর্যন্ত গাড়ির বনেটে ঝুলন্ত অবস্থায় টেনে নিয়ে যান ময়াঙ্ক। স্থানীয় লোকজন ধাওয়া করলে ময়াঙ্ক গাড়ি থামাতে বাধ্য হন।

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে পুরো ঘটনা সামনে এসেছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার পর সুনীতা পুলিশের কাছে তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পণ চেয়ে হেনস্থা এবং পরকীয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। কোতোয়ালি সার্কেল অফিসার সংগ্রাম সিং জানান, বাকবিতণ্ডার পর ময়াঙ্ক তাঁর স্ত্রীকে গাড়িতে পিষে মেরে ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তাই ময়াঙ্কের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হয়েছে। পুলিশ ময়াঙ্ক এবং তাঁর প্রেমিকা মাহিকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। ইতিমধ্যে ঘটনা খতিয়ে দেখছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *