প্রশাসন, ব্যাঙ্কের প্রচেষ্টায় সাফল্য! অটল পেনশন যোজনার র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে দ্বিতীয় মালদহ

প্রশাসন, ব্যাঙ্কের প্রচেষ্টায় সাফল্য! অটল পেনশন যোজনার র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে দ্বিতীয় মালদহ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনায় উপভোক্তা নথিভুক্তকরণে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ। বয়স্কদের সামাজিক নিরাপত্তার কথা ভেবে এই প্রকল্প চালু করে ভারত সরকার। সেই প্রকল্পেই সাফল্য পেল পশ্চিমবঙ্গের মালদহ জেলা। প্রথম স্থানে রয়েছে বিহারের নওয়াদা জেলা। জেলা প্রশাসন, ব্যাঙ্কের প্রচেষ্টায় মালদহে এই সাফল্য মিলেছে। যে ব্যাঙ্কগুলি ভালো কাজ করেছে তাঁদের পুরস্কৃত করা হয়েছে।

অটল পেনশন যোজনা হল ভারত সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এর মাধ্যমে ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাওয়া যায়। ১৮ থেকে ৪০ বছর বয়সি ভারতীয় নাগরিকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সরকারও এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে। এর জন্য যে কোনও ব্যাঙ্ক বা ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। কোনও ব্যক্তি করদাতা হলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। উপভোক্তার মৃত্যু হতে তাঁর স্বামী অথবা স্ত্রী পেনশন পাবেন। দু’জনেরই মৃত্যু হলে নমিনির হাতে তুলে দেওয়া হবে পেনশনের টাকা।

আরও পড়ুন:

জেলা প্রশাসনের লক্ষ্য, আগামী বছর অটল পেনশন যোজনায় উপভোক্তা নথিভুক্তকরণের নিরিখে শীর্ষ স্থানে উঠে আসবে মালদহ। এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প নিয়ে জোরদার প্রচার চালাতে হবে জেলায়। প্রকল্পের আওতায় পড়বেন এমন প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছবে ব্যাঙ্কগুলি। প্রতি মাসে অন্তত দুটি করে ‘এপিওয়াই মেগা ক্যাম্প’ আয়োজন করা হবে। লক্ষ্য স্থির করে কাজ করতে হবে। প্রতিদিন এই কাজের তদারকি ও পর্যালোচনা করতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *