ইউটিউব দেখে চুরির পরিকল্পনা! বর্ধমানের ২ ‘চোরে’র কথা শুনে তাজ্জব পুলিশ

ইউটিউব দেখে চুরির পরিকল্পনা! বর্ধমানের ২ ‘চোরে’র কথা শুনে তাজ্জব পুলিশ

রাজ্য/STATE
Spread the love


ইউটিউবে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের কথা জানতে পেরে চুরির পরিকল্পনা করেছিল। তারপর রেইকি করে যায়। বুধবার ধৃতদের নিয়ে ওই মন্দির চত্বরে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ। ধৃত মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল পুলিশকে দেখায় কীভাবে শাবল দিয়ে গেটের তালা ভেঙে চুরি করেছিল।

গত ১৪ জুলাই গভীর রাতে মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে পুলিশ গত রবিবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে দু’জনকে ধরে। ধৃত মহম্মদ আলমগীর সর্দারের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার সবদলপুরে। মনিরুল মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার শিকিরা গ্রামে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এদিন মন্দির চত্বরে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় বর্ধমান থানার পুলিশ। ঘটনাস্থলেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেশায় মুটিয়ার কাজ করা মণিরুল মণ্ডল জানিয়েছে, ইউটিউবের ভিডিও দেখে সে সর্বমঙ্গলা মন্দিরের কথা জানতে পারে। তারপর এখানে চুরির পরিকল্পনা করে।

আরও পড়ুন:

চুরির আগে একবার এসে মন্দিরের এলাকা ঘুরেও যায়। সেলাইয়ের কাজ করা মহম্মদ আলমগীর সর্দার এদিন মন্দির চত্বরে কেঁদে ফেলে। সে বলে, “আমাকে ফাাঁসিয়েছে মনিরুল। আমাকে বেড়াতে আসার নাম করে এখানে নিয়ে আসে।” যদিও পুলিশের মতে, এটাও ওদের মিথ্যাচার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে রাতে ওরা ধরা পড়েছে সেই রাতেই তারকেশ্বর মন্দিরে চুরির পরিকল্পনা ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *