প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


জাতীয় নির্বাচক প্রধান হিসাবে অজিত আগরকর যে আর থাকবেন না, বোর্ডের বার্ষিক সভার পরই বোঝা যাচ্ছিল। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ে গেল। খোদ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, আগামী ৪ অক্টোবরই প্রধান নির্বাচক হিসাবে মেয়াদ শেষ হচ্ছে আগরকরের। বোর্ড চেষ্টা করছে, তার পরপরই আগরকরের উত্তরসূরি চূড়ান্ত করে ফেলতে।

৪ অক্টোবর আগরকরের তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে। বোর্ডের সাধারণ সভাতেই তিনি জানিয়ে দিয়েছেন, প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না তিনি। ফলে তাঁর মেয়াদ বৃদ্ধির যেটুকু সম্ভাবনা ছিল, সেটাও শেষ হয়ে যায়। মাঝে শোনা গিয়েছিল, আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু রোহিত শর্মার অবসর নিয়ে অহেতুক বিতর্কের জেরে সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায়। যেভাবে নির্বাচকরা রোহিতের মতো মহাতারকাকে অবসরের জন্য চাপ দিয়েছিল সেটা একেবারে নাপসন্দ ছিল বোর্ড কর্তাদের। সেই বিতর্কের জেরেই বোর্ড ঠিক করে আগরকরকে আর রাখা হবে না। এর মধ্যেই আগরকর নিজে জানিয়ে দেন, তিনি আর নির্বাচকপ্রধান পদে থাকতে চান না।

আরও পড়ুন:

আগরকরের মেয়াদ শেষের পরই নতুন নির্বাচকপ্রধান নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, “৪ অক্টোবরের পরেই প্রধান নির্বাচকের ফাঁকা জায়গা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।” বিসিসিআই বেসরকারিভাবে তাঁর উত্তরসূরি বাছার কাজটাও শুরু করে দিয়েছে। আগরকরের পরিবর্ত হিসাবে নাকি দু’টো নামও ইতিমধ্যে ভেবে ফেলা হয়ে গিয়েছে। তাঁরা, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের দু’জনের মধ্যে একজন নাকি জাতীয় নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন।

তবে একই সঙ্গে উত্তরসূরি হিসাবে ভেসে আসছে ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়রদের নামও। এই নামগুলো উঠে আসার নেপথ্যে যুক্তি কী? গম্ভীর পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে লক্ষ্মণের নাম শোনা যাচ্ছে। বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর প্রধান লক্ষ্মণ এর আগে একাধিক বার অন্তর্বর্তী কোচের দায়িত্বও সামলেছেন। ফলে ভারতীয় দলের পরিবেশ তাঁর অজানা নয়। তবে বড় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে লক্ষ্মণের আগ্রহ নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। ভারতীয় ক্রিকেটে কোচ এবং ক্রিকেটার হিসাবে অনিল কুম্বলের অবদান অনস্বীকার্য। অনেকেই মনে করছেন, গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নেতৃত্বগুণ কাজে আসতে পারে। রাহুল দ্রাবিড়কে এই দায়িত্বে আনা হলে তা ভালো সিদ্ধান্ত হতে পারে। নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। ক্রিকেট নিয়েও আধুনিক মনস্ক। ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। গৌতম গম্ভীর এবং দলের সিনিয়র ক্রিকেটাররা তাঁকে সম্মান করেন। এখন দেখার, বোর্ড তাঁকে এই দায়িত্ব নিতে রাজি করাতে পারে কি না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *