প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস, তিরন্দাজি বিশ্বকাপে সোনা ধীরজের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


তিরন্দাজিতে ইতিহাস গড়লেন ধীরজ বোম্মাদেরাভা। বিশ্বকাপে পুরুষদের রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন ২৫ বছরের এই তিরন্দাজ। ফাইনালে জাপানের জুনিয়া নাকানিশিকে শুট-অফে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন তিনি।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ধীরজের সঙ্গে ২০ নম্বর নাকানিশির লড়াই শুরু থেকেই জমে উঠেছিল। প্রথম চার রাউন্ডের পর ৩-১ এগিয়ে ছিলেন জাপানের তিরন্দাজ। পিছিয়ে পড়েও হাল ছাড়েননি ধীরজ। ধীরে ধীরে ম্যাচে ফিরে ৩-৩ করেন তিনি। আবার ৩-৫ পিছিয়ে পড়লেও পর পর দু’রাউন্ড জিতে ম্যাচ ৫-৫ করে ফেলেন ধীরজ। শেষ পর্যন্ত খেলা গড়ায় শুট-অফে। সেখানে ১০-৯ ব্যবধানে নাকানিশিকে হারিয়ে ৬-৫ ফলে সোনা জিতে নেন তিনি।

আরও পড়ুন:

পুরুষদের রিকার্ভ তিরন্দাজিতে ১৬ বছর ধরে বিশ্বকাপের কোনও পদক ছিল না ভারতের। সেই দীর্ঘ খরা কাটালেন ধীরজ। ২০২৩ এবং ২০২৪ সালে বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছিলেন তিনি। এবার অবশ্য মেক্সিকো থেকে তিনি ফিরছেন সোনা নিয়ে।

ফাইনালের আগে আত্মবিশ্বাসী ছিলেন নাকানিশিও। সেমিফাইনালে টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন তিরন্দাজকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। শুরু থেকেই ধীরজের উপর চাপ তৈরি করার চেষ্টা করেন জাপানি তিরন্দাজ। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপ সামলে স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করলেন ভারতীয় তিরন্দাজ। বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লিখলেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *