পুলওয়ামা ধাঁচে হামলার ছক! জঙ্গি ঘাঁটির হদিশ বারামুলায়, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

পুলওয়ামা ধাঁচে হামলার ছক! জঙ্গি ঘাঁটির হদিশ বারামুলায়, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পুলওয়ামার মতো ফের বড়সড় জঙ্গি হামলার ছক উপত্যকায়! তল্লাশি অভিযান চলাকালীন জম্মু ও কাশ্মীরের বারামুলায় সন্ধান মিলল জঙ্গিদের আস্থানার। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক। পাশাপাশি গোপন খবরের ভিত্তিতে রাজৌরিতে ৩ জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা।

রবিবার বারামুলা পুলিশের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলার চান্দোসা এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এই এলাকায় গোপনে ঘাঁটি গেড়েছিল জঙ্গি। পুলিশ, সিআরপিএফ ও ৫২ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর অত্যাধুনিক বিদেশি বিস্ফোরক ও রকেট চালিত গ্রেনেড। পুলিশের দাবি অনুযায়ী এই অভিযানে এখনও পর্যন্ত ১৪টি OG-7V এবং ৯টি PG-7P উদ্ধার হয়েছে। এই বিস্ফোরকগুলি সবই রুশ সেনা ব্যবহার করে। অনুমান করা হচ্ছে, পুলওয়ামার ধাঁচে সেনার উপর বড়সড় কোনও হামলার ছক ছিল জঙ্গিদের। সেনা অভিযানে এইসব বিস্ফোরক উদ্ধার হওয়ায় বড় নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। যে জঙ্গিরা এখানে গা ঢাকা দিয়ে ছিল তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:

পাশাপাশি শনিবার থেকে রাজৌরি সীমান্তের গম্ভীর মুঘলান জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, ওই এলাকায় ৩ পাকিস্তানি জঙ্গি গা-ঢাকা দিয়ে থাকার খবর ছিল। সেইমতো শুরু হয় তল্লাশি অভিযান। ড্রোন ও অত্যাধুনিক নজরদারি যন্ত্রের সাহায্য নিয়ে গোটা এলাকায় চলছে তল্লাশি। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শেরুওয়ালি’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *