পুরসভায় শুভেন্দুর সভায় আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা, যেতে পারেন ববি, দেবাশিসও

পুরসভায় শুভেন্দুর সভায় আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা, যেতে পারেন ববি, দেবাশিসও

রাজ্য/STATE
Spread the love


সোমবারই কলকাতা পুরসভায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই মহানগর জুড়ে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হতে চলেছে। আর সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হল তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপি-সহ মহানগরের সমস্ত সদ্য প্রাক্তন কাউন্সিলরদের। আমন্ত্রণ জানানো হয়েছে শহরের সমস্ত বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরও। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে রাজ্যের সমস্ত প্রশাসনিক বৈঠকেই বিরোধী দলের বিধায়ক ও সাংসদদের আমন্ত্রণ জানালেও এই প্রথম কলকাতা কর্পোরেশনের সদ্য প্রাক্তন কাউন্সিলরদেরও আমন্ত্রণ জানানোর সৌজন্য দেখালেন শুভেন্দু।

এই বিষয়ে আরও খবর

আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অংশ নেবেন। তার আগে কলকাতা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে।

সূত্রের খবর, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসু-সহ মেয়র পারিষদদের অনেকেই ‘স্বচ্ছতাকে স্বাগত ‘ শীর্ষক মুখ্যমন্ত্রীর এই কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন। তবে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর বিকল্প মেয়র খুঁজতে যে গুটিকয়েক কাউন্সিলর সই করেছিলেন তাঁদের অধিকাংশ মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে যাচ্ছেন না বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অংশ নেবেন। তার আগে কলকাতা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে। যা চলবে আগামী ছ’দিন ধরে। ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক সেই অভিযানের সূচনায় সোমবার পুরসভায় যাবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে পুরসভায় চলছে জোর তৎপরতা। এমনকী, আজ রবিবার ছুটি বাতিল করে কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে সহ কর্পোরেশনের প্রায় সমস্ত আধিকারিক পুরভবনে এসে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আয়োজন করেছেন।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *