পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে, আটক ডিআরডিও কর্মী

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে, আটক ডিআরডিও কর্মী

খেলাধুলা/SPORTS
Spread the love


জয়পুর: ৭৯ তম স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ডিআরডিও (DRDO)-র এক কর্মীকে আটক করল রাজস্থান পুলিশ (Rajasthan Police)। আটক মহেন্দ্র প্রসাদ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। জয়সলমেরের গেস্ট হাউসে কর্মরত ছিলেন ৩২ বছরের ওই কর্মী। অভিযোগ, ডিআরডিও-র বিজ্ঞানী এবং ভারতীয় সেনার গতিবিধি, ব্যক্তিগত তথ্য সহ দেশের গোপন তথ্য সে পাকিস্তানে পাচার করত। পুলিশ জানিয়েছে, মহেন্দ্র প্রসাদের বাড়ি উত্তরাখণ্ডের আলমোরা জেলার পালাউনে। সমাজমাধ্যমে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতা হয় মহেন্দ্র প্রসাদের। গ্রেপ্তারের পর তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়। সেই ফোনের তথ্য থেকে পাক যোগাযোগ নিশ্চিত করা হয়েছে। দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তরফে মহেন্দ্র প্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *