পড়ুয়াদের আই কার্ডের ফিতের নীল রং বদলে গেরুয়া! কী সাফাই নদিয়ার কলেজ কর্তৃপক্ষের?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রাজ্যে পালাবদলের পর রং বদল নিয়ে শুরু হয়েছে চর্চা। কোথাও ফুটপাতের রেলিং, কোথাও বোর্ডের রং পরিবর্তন করা হয়েছে। নবান্ন থেকে বিকাশ ভবন, সব কিছুরই নামফলকের রং বদলে হয়েছে গেরুয়া। এবার রং বদল হল নদিয়ার তেহট্টের একটি কলেজেও। তবে কলেজের দেওয়াল বা নামফলক নয়, বদলে গিয়েছে পড়ুয়াদের আই কার্ডের ফিতের রং। নীলের পরিবর্তে পড়ুয়াদের গেরুয়া রঙের ফিতে যুক্ত আই কার্ড সরবরাহ করল কলেজ কর্তৃপক্ষ। যদিও রং বদল নিয়ে বিতর্ক তৈরি হতেই তাতে জল ঢেলেছে কলেজ কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, কোনও বিশেষ উদ্দেশ্যে নয়, সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে নদীয়ার তেহট্টের বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজে। দীর্ঘদিনের পুরনো নিয়ম বদলে কলেজ পড়ুয়াদের পরিচয়পত্রের ফিতের রঙে আনা হল বড়সড় বদল। ভাঙা হল চিরাচরিত নিয়ম। আগে পড়ুয়াদের পরিচয়পত্র ঝোলানোর ফিতেটি ছিল নীল রঙের, তবে এবার থেকে সেই স্থান দখল করে নিয়েছে গেরুয়া রঙের ফিতে।

আরও পড়ুন:

​কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, নতুন শিক্ষাবর্ষের সূচনা হয়েছে। ছাত্র ছাত্রীদের হাতে নতুন পরিচয়পত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজের প্রায় ৬,০০০ পড়ুয়াকেই নতুন গেরুয়া রঙের ফিতে যুক্ত আই কার্ড প্রদান করা হয়েছে।

হঠাৎ আই কার্ডের ফিতের রঙের পরিবর্তন নিয়ে সাধারণ মানুষ ও শিক্ষামহলে নানা ধরণের কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। যদিও বিতর্কে জল ঢেলে ​কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি দেব জানান, “কোনও বিশেষ উদ্দেশ্যে ও হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষের সর্বসম্মতিক্রমে ও আলোচনার পরেই এই পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *