নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও

রাজ্য/STATE
Spread the love


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলছে। এর মধ্যেই পরের সিরিজের প্রস্তুতি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া লাল বলের ক্রিকেটে খেলানোর পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে রনজি খেলতে দেখা যেতে পারে শুভমান গিল, কেএল রাহুলদের। 

এক সর্বভারতীয় প্রতিবেদন অনুযায়ী, গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ানডের আগে অজিত আগরকর ছাড়া নির্বাচক কমিটির বাকি চার সদস্য বৈঠকে বসেছিলেন। সেখানেই টেস্ট দলের ক্রিকেটারদের আগেভাগে লাল বলের ক্রিকেটে নামানোর বিষয়ে আলোচনা হয়। ১১ অক্টোবর থেকে শুরু রঞ্জি ট্রফি। ফলে নিউজিল্যান্ড সিরিজের আগে অন্তত দু’টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন ক্রিকেটারেরা।

আরও পড়ুন:

নির্বাচক কমিটির এক কর্তার কথায়, “চিকিৎসক দলের ছাড়পত্রের উপর নির্ভর করবে কে কতগুলি ম্যাচ খেলতে পারবে সেই বিষয়টি। ধকলের বিষয়টিও মাথায় রাখতে হবে। কয়েকজন ক্রিকেটার দু’টি ফরম্যাটেই রয়েছেন। তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে খেলার সঙ্গে আপস করা হবে না। অধিনায়ক-সহ সব সিনিয়র ক্রিকেটারকেই অন্তত একটি ঘরোয়া ম্যাচ খেলতে হবে।”

তবে নজর সবচেয়ে বেশি জশপ্রীত বুমরাহকে নিয়ে। তাঁকে রনজি খেলানো হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচকদের একাংশ চান, কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বুমরাহও লাল বলের ক্রিকেটে নামুন। সেক্ষেত্রে গুজরাটের হয়ে রনজির একটি ম্যাচ কিংবা ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

বুমরাহর ক্ষেত্রে অবশ্য সূচিও গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি দলের একাধিক ম্যাচ থাকলেও ৪ নভেম্বর থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই দলেও রয়েছেন বুমরাহ। তাই তাঁকে কতটা বিশ্রাম দেওয়া হবে, আর কতটা লাল বলের প্রস্তুতিতে নামানো হবে, তা আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হবে। নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের পেস আক্রমণও মোটামুটি তৈরি। বুমরাহের সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, গুর্নুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ, আকিব নবি এবং আকাশ দীপ। টেস্ট সিরিজের আগে তাঁদেরও ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে ম্যাচের প্রস্তুতি করানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। অর্থাৎ আন্তর্জাতিক সূচির ব্যস্ততার মধ্যেও লাল বলের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *