বয়স মাত্র ১৭। তার মধ্যেই মা হয়েছে এক কিশোরী। সোমবার সে পুত্রসন্তানের জন্ম দিয়েছে। তারপরই প্রকাশ্যে আসে তার প্রায় দু’বছর আগের বিয়ের কথা। ঘটনাটি ঘটেছে হাবড়ায়। ইতিমধ্যেই নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বছর দু’য়েক আগে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় নাবালিকার। তখন তার বয়স ছিল ১৫। ধীরে ধীরে দু’জনের মধ্য়ে গাঢ় হয় বন্ধুত্ব। ক্রমে তা প্রেমের সম্পর্কে গড়ায়। এরপর তারা বিয়ে করতে সম্মত হয়। কিন্তু অভিযোগ, নাবালিকার পরিবার তাতে আপত্তি জানায়। পরে দু’জনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। তারপর থেকে তারা একসঙ্গেই থাকছিল। কিন্তু সোমবার ওই কিশোরী পুত্রসন্তানের জন্ম দেওয়ার পরই হইচই পড়ে যায়। তারপরই বিষয়টি নজরে আসে প্রশাসনের। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। এরপরই হাবড়া থেকেই গ্রেপ্তার করা হয় নাবালিকার স্বামীকে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বাল্যবিবাহ রুখতে সম্প্রতি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বাল্যবিবাহ যারা দিয়েছেন বা দিচ্ছেন, সেই পুরোহিত, কাজিদের জেল হবে। বাল্যবিবাহ যাঁরা করছেন, সেই পুরুষদের পকসো আইনে ব্যবস্থা নেওয়া হবে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ, সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। রেহাই পাবেন না দুই পরিবারের সদস্যরাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
