Uttarbanga Categorical stoppage | কোটি কোটি টাকার আয় তবুও উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ নেই কেন?, জোরালো দাবি রেলযাত্রী মঞ্চের 

খেলাধুলা/SPORTS
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: টিকিট বিক্রির নিরিখে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন বড় বড় স্টেশন থেকে আয়ের অঙ্ক তুলে ধরে কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপের জোরালো দাবি জানাল কোচবিহার-দিনহাটা রেলযাত্রী মঞ্চ। সংগঠনের তরফে দীর্ঘদিন ধরেই কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপের (Uttarbanga Categorical stoppage) দাবি জানানো হচ্ছে। এর আগে সংগঠনের তরফে তথ্য জানার অধিকার আইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানানো হয়েছিল, কোচবিহার স্টেশনের তুলনায় বামনহাট স্টেশন ছোট হওয়া সত্ত্বেও সেখানে উত্তরবঙ্গ এক্সপ্রেস (Uttarbanga Categorical) দাঁড়াচ্ছে। অথচ কোচবিহার স্টেশনকে ছোট স্টেশনের অজুহাত দেখিয়ে ট্রেনটি সেখানে দাঁড় করানো হচ্ছে না।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Northeast Frontier Railway) আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, ‘উত্তরবঙ্গ এক্সপ্রেস কোচবিহার স্টেশনে দাঁড়ালে স্টেশনের দু’পাশে থাকা লেভেল ক্রসিংয়ের গেট আটকে যায়। তাই ওখানে স্টপ দেওয়া সম্ভব নয়।’ তবে বামনহাট স্টেশন আরও ছোট হওয়া সত্ত্বেও সেখানে কী করে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়াচ্ছে? ডিআরএম বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখব।’

এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন বড় বড় স্টেশনের আয়ের হিসাব তারা তুলে ধরেছে। তাতে দেখা গিয়েছে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত দিনহাটা স্টেশনে রেলের আয় ৪ কোটি ৫৮ লক্ষ ৮৪ হাজার টাকা। জলপাইগুড়ি রোড স্টেশনের আয় ১ কোটি ৩৭ লক্ষ ৩৮ হাজার টাকা। আলিপুরদুয়ার জংশনের ৪ কোটি ৯ লক্ষ ৪৩ হাজার টাকা এবং নিউ কোচবিহার স্টেশনের ৫ কোটি ২৬ লক্ষ ৫৬ হাজার টাকা আয় হয়েছে। অথচ, কোচবিহার স্টেশনের আয় ৬ কোটি ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। এর পাশাপাশি এই সময়ে ডিব্রুগড় স্টেশনের ৪ কোটি ২৯ লক্ষ টাকা, নিউ তিনসুকিয়ায় ৩ কোটি ৫৩ লক্ষ টাকা এবং মারিয়ানি জংশনের আয় ৩ কোটি ৯৭ লক্ষ টাকা। এছাড়া ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১২ অগাস্ট পর্যন্ত ডিব্রুগড় স্টেশনে ৩ কোটি ৬৭ লক্ষ এবং নিউ তিনসুকিয়া স্টেশনে ৩ কোটি ৯ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে।

সংগঠনের আহ্বায়ক রাজা ঘোষ বলেন, ‘উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বড় বড় রেলস্টেশনগুলি থেকে কোচবিহার স্টেশনের টিকিট বিক্রি বেশি। পাশাপাশি এখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ দিলে কোচবিহারের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। তারপরেও কেন এখানে স্টপ দেওয়া হবে না? আমাদের দাবি, অবিলম্বে কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ দেওয়া হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *