নাবালিকাকে অপহরণের পর পাচার! আন্তঃরাজ্য পাচারচক্রে মহিলা-সহ ৫জনকে দোষী সাব্যস্ত আদালতের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


আন্তঃরাজ্য নাবালিকা পাচারচক্রের সঙ্গে জড়িত ৫ জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। দোষীদের সাজা ঘোষণা হবে আগামিকাল শুক্রবারে। অপরাধীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ), ৩৬৬এ (নাবালিকাকে পতিতাবৃত্তিতে নিয়োগ), ৩৭০এ (পাচার হওয়া ব্যক্তিকে শোষণ), ৩৭২ ও ৩৭৩ (নাবালিকাকে কেনা-বেচা), পকসো আইনের ৬ ও ১৭ ধারা এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইনের ৩/৪/৫/৬ ধারায় চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানির শেষে আজ বৃহস্পতিবার ৫জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, দোষীরা হলেন মির্জামোল্লা ওরফে গাজি, সখের আলি লস্কর ওরফে রাজু, মাবুদা ওরফে মুফাজা সর্দার, আনজুরা বেগম ওরফে মঞ্জু এবং সোমনাথ দাস। এদের সকলকে দোষী বলে রায় দিয়েছেন, আলিপুর আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিম্পা দাস। জানা গিয়েছে, ২০১৯ সালের ১২ জুলাই। ১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে পাচারের অভিযোগ ওঠে। তদন্তের দায়ভার যায় সিআইডির হাতে। তদন্ত এগোতেই উঠে আসে আন্তঃরাজ্য পাচারচক্রের তথ্য।

ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়। চার্জগঠন করা হয় ২০২১ সালের ২২ সেপ্টেম্বর। শুরু হয় বিচারপ্রক্রিয়া। শুনানি চলাকালীন ১১জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আত্মপক্ষ সমর্থনে ২ জন সাক্ষ্য দেন। মামলার বিভিন্ন তথ্য, প্রমাণ, সাক্ষীদের বয়ান সব কিছু খতিয়ে দেখে বিচারক ৫ জনকে দোষী বলে রায় দিয়েছেন বিচারক। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অনির্বাণ গুহঠাকুরতা জানান, “এই রায় ন্যায়বিচারের উজ্জ্বল উদাহরণ। দীর্ঘ লড়াইয়ের পর আজ, আদালত ৫ জনকেই দোষী সাব্যস্ত করেছেন।” শুক্রবার দুপুর ১২টায় দোষী ৫জনের সাজা ঘোষণা করবেন আদালত।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *