নবরাত্রির অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় দালের মেহেন্দি! উত্তরাখন্ডের মন্ত্রীর ধমক, ‘ঠিক করে কথাই বলতে পারছেন না…’

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


মদ্যপ অবস্থায় নবরাত্রির অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম! পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উত্তরাখণ্ডের তেহরি জেলায় কুঞ্জাপুরি মেলায় অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়ালেন এই জনপ্রিয় গায়ক। উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল নাকি মঞ্চে উঠে তাঁর গান থামিয়ে দেন। মন্ত্রী ও গায়কের মধ্যে মঞ্চে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।

অভিযোগ, অনুষ্ঠানের সময় মদ্যপ অবস্থায় ছিলেন দালের মেহেন্দি। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। সর্বভারতীয় স্তরের সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১৮ অক্টোবর, উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার নরেন্দ্রনগরে কুঞ্জাপুরি মেলার অনুষ্ঠান চলাকালীন ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন দালের মেহেন্দি। সেই সময় নরেন্দ্রনগরের বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল মঞ্চে উঠে গায়কের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন:

অভিযোগ, দালের মেহেন্দির সংগীত পরিবেশন নয়ে আপত্তি জানান সুবোধ উনিয়াল। নবরাত্রি ও দেবী দুর্গার আরাধনার সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কী ধরনের গান বাছাই করতে হয় সেটাও মনে করিয়ে দেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্ত্রী বলেন, “নবরাত্রি উপলক্ষে এখানে মা দুর্গার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আপনি মদ্যপান করে এই অনুষ্ঠানে গান গাইছেন! এটা মোটেই ঠিক নয়।”

নেটভুবনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দালের মেহেন্দির সঙ্গে রীতিমতো কড়া সুরে কথা বলছেন ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কীভাবে”? অনুষ্ঠানের জন্য যে মোটা অঙ্কের টাকা খরচ করে দালের মেহেন্দিকে নিয়ে আসা হয়েছিল তার জন্যও অনুশোচনা করছেন। তাঁর বক্তব্য, দর্শকের মনোরঞ্জনের জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল, অথচ…!

মন্ত্রীর বক্তব্য, ” মানুষকে আনন্দ দিতে আমরা আপনাকে ডেকেছিলাম। কিন্তু, আপনি আমাদের বোকা বানাচ্ছেন। এটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। আপনার সেই পরিচিতির জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল।” ভাইরাল ভিডিওতে দেখা যায়, মন্ত্রীর বক্তব্যের জবাবে দালের মেহেন্দি তাঁকে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছেন।

করজোড়ে গায়ক বলেন, “স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি দয়া করে মঞ্চ ছেড়ে চলে যান।” মদ্যপানের অভিযোগের পাশাপাশি দালের মেহেন্দির পরিবেশনা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি আদৌ গান গাইছিলেন নাকি আগে থেকে রেকর্ড করা কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছিল তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *