‘নকল সংসদে নকল প্রধানমন্ত্রী হয়ে থাকুন আজীবন’, রাহুলকে কটাক্ষ অমিত শাহের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভা ও শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধীদের নকল সাংসদ নিয়ে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী হতে হলে রাহুলকে আজীবন নকল সংসদেই থাকতে হবে। আসল সংসদে ওনার নম্বর কোনওদিনই আসবে না।’ শুধু তাই নয়, শাহ আরও বলেন, ১৫ বছর ধরে ৩টি নির্বাচনেই হেরে আসছে ওরা। ছেলেকে প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন সোনিয়াজির পূরণ হচ্ছে না। তাই এই নকল সংসদের আয়োজন।

রবিবার চণ্ডীগড়ে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই এক জনসভা থেকে কংগ্রেসকে তেড়েফুঁড়ে আক্রমণ শানান তিনি। বলেন, “আমি রাহুলকে বলতে চাই, যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আজীবন নকল সংসদেই থাকুন। কারণ আসল সংসদে সে সুযোগ আপনার আসবে না।” এরপরই রামলীলা ময়দানে কংগ্রেসের সভা নিয়ে আক্রমণ শানিয়ে বলেন, “আজ ১ নভেম্বর। ১৯৮৪ সালে আজকের দিনে দিল্লিতে হাজার হাজার শিখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই দিনেই রাহুল রামলীলায় জলসা করছেন। দেশ কখনও ভুলবে না যে শিখ গণহত্যার বার্ষিকীতে আপনারা রাজনৈতিক সমাবেশ করেছেন। এটা শিখ শহিদদের ক্ষতে নুনের ছিটে। এমন দিনে জলসা করলে আপনার মহব্বতের দোকান থেকে ঘৃণা ছাড়া কিছুই পাওয়া যাবে না।”

আরও পড়ুন:

অমিত শাহ বলেন, “আজ ১ নভেম্বর। ১৯৮৪ সালে আজকের দিনে দিল্লিতে হাজার হাজার শিখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই দিনেই রাহুল রামলীলায় জলসা করছেন।”

পাশাপাশি বিরোধী শিবিরকে কড়া সুরে আক্রমণ শানিয়ে শাহ বলেন, ”মিথ্যা বলা, অরাজকতা ছড়ানো, সংসদ চলতে না দেওয়া আপনাদের অভ্যাস। এই অভ্যাস থাকলে আরও ৫ বছর বিরোধী বেঞ্চেই থাকতে হবে। আগামী ৩টে নির্বাচনেও তোমাদের খাতা খুলবে না।” উল্লেখ্য, নির্বাচনে কারচুপি, বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে, পালটা ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *