টাকার ছড়াছড়ি! এক দলেই খরচ ১০৬ কোটি, আরও বড় হচ্ছে দেশের এই ফ্রাঞ্চাইজি লিগ

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আরও বড় হচ্ছে দেশের এই ফ্রাঞ্চাইজি লিগ। বুধবার লিগের আগামী মরশুমের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে ক্রিকেট সংস্থা। এর ফলে লিগে দলের সংখ্যা বেড়ে হল ন’টি। এক দলের জন্য বরাদ্দ হয়েছে একশো কোটি টাকার বেশি। যা শুনে চক্ষু চড়কগাছ ক্রিকেটপ্রেমীদের। 

টি-টোয়েন্টি মুম্বই লিগের নতুন দল নবি মুম্বইয়ের। যার ম্যানেজমেন্ট রাইটস পেয়েছে ‘অ্যাসপেক্টস স্পোর্টস’। ছ’বছরের জন্য ১০৬.৮৮ কোটি টাকায় সেই স্বত্ব দেওয়া হয়েছে। প্রথম মরশুমের জন্য দিতে হবে ১২.২১ কোটি টাকা। নবি মুম্বইকে লিগের মানচিত্রে যুক্ত করার ফলে ওই অঞ্চলের ক্রিকেটারদের সামনে আরও বড় মঞ্চ তৈরি হবে বলেই মনে করছে এমসিএ।

আরও পড়ুন:

এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেন, “নবি মুম্বইয়ে টি-টোয়েন্টি মুম্বই লিগ নিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাইলফলক। মুম্বইয়ের ক্রিকেট পরিকাঠামোর প্রত্যেক স্তরে ক্রিকেটকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। নবম ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ায় লিগের পরিধি যেমন বাড়বে, তেমনই তরুণ ক্রিকেটারেরা নিজেদের প্রতিভা মেলে ধরার আরও সুযোগ পাবে।”

নতুন ফ্র্যাঞ্চাইজিকে স্বাগত জানিয়ে টি-টোয়েন্টি মুম্বই লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজদীপ গুপ্ত বলেন, “নতুন ফ্র্যাঞ্চাইজির যুক্ত হওয়া লিগের বিবর্তনের ক্ষেত্রে সত্যিই বড় ব্যাপার। ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়লে ক্রিকেট পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে। একই সঙ্গে ক্রিকেটারদের উন্নতির জন্যও আরও সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, “এর ফলে স্টেকহোল্ডারদের জন্য লিগের মূল্য যেমন বাড়বে, তেমনই গোটা অঞ্চলের দর্শকদের সঙ্গে আমাদের যোগাযোগ আরও গভীর হবে। অ্যাসপেক্টস স্পোর্টসের আগমন এবং নবি মুম্বইয়ে লিগের বিস্তার আমাদের ভিত আরও শক্ত করল।”

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা এই লিগের মুখ। এই লিগে আগে খেলেছিলেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, শার্দূল ঠাকুর, সরফরাজ খান, তুষার দেশপান্ডের মতো ক্রিকেটারেরাও খেলেছিলেন। নতুন দলের সংযোজনে এই লিগ আরও জমে উঠবে বলেই অনেকে মনে করছেন। এমসিএ-র লক্ষ্য, লিগকে কেবল পরসরে বড় করা নয়, এর মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাকেও তুলে আনা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *