সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ঠিক হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। মঙ্গলবার প্রথা মেনে পরবর্তী প্রধান বিচারপতিকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিআর গাভাই। ঠিক তার আগের দিন, অর্থাৎ ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
In train of the powers conferred by the Structure of India, the President is happy to nominate Shri Justice Bhushan Ramkrishna Gavai, Choose of the Supreme Court docket of India because the Chief Justice of India with impact from 14th Could, 2025.
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) April 29, 2025
মঙ্গলবার কেন্দ্রীয় আইন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, নিয়ম মেনে সুপ্রিম কোর্টের আগামী প্রধান বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। এই কাজ করেন দেশের রাষ্ট্রপতি।
রীতি অনুযায়ী মন্ত্রণালয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। এরপর কেন্দ্রীয় আইন মন্ত্রীর কাছে উত্তরসূরির নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি। বিচারপতি বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন গাভাই। ঠিক তার আগের দিন, অর্থাৎ ১৩ মে দায়িত্ব থেকে অব্যহতি নেবেন বিচারপতি সঞ্জীব খান্না।
উল্লেখ্য, আগামী ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
