‘দুষ্কৃতীদের বিজেপিতে জায়গা নেই, বাঁশ-বাটাম নিয়ে তৈরি কর্মীরা’, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


চোর, বালি, কয়লা মাফিয়াদের বিজেপিতে কোনও জায়গা নেই। বাঁশ-বাটাম নিয়ে দলের নীচুতলার কর্মীরা তৈরি রয়েছেন। এমনই জোর গলায় হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের কালীপুজোর খুঁটিপুজো অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক। দলে নতুনদের আসার চেষ্টা নিয়ে জোর চর্চা চলছে। সেই নিয়েই এবার মুখ খুললেন বিজেপি বিধায়ক।

অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন কোর কমিটির সদস্য বান্টি সিং এবং কেবু অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলের সঙ্গে থাকা দুষ্কৃতী, মাফিয়ারা এবার বিজেপিতে আসার চেষ্টা করছেন! বান্টি সিং এবং কেবুরাও দলবদল করতে চাইছেন বলে খবর। বিজেপির কিছু লোকজনের সঙ্গে যোগাযোগ করে ভেসে থাকার চেষ্টা করছে বলে অভিযোগ। সেই বিষয়ে এবার সরাসরি বার্তা দিলেন বিধায়ক। কোনওভাবেই সমাজবিরোধীদের বিজেপিতে জায়গা দেওয়া যাবে না। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে এই ধরনের লোকজনকে দলে নেওয়ার চেষ্টা করছেন যাঁরা, তাঁদেরও সতর্ক করলেন বিধায়ক।

আরও পড়ুন:

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বালি মাফিয়া, কয়লা মাফিয়া এবং সমাজের দুষ্কৃতীরা বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু কোনওভাবেই তাঁদের দলে জায়গা দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “চোর-ছ্যাঁচড় আর দুষ্কৃতীদের দলে কোনও জায়গা নেই। বালি মাফিয়া, কয়লা মাফিয়ারা সাবধান হয়ে যান। বিজেপিতে আসার চেষ্টা করবেন না।” তাঁর হুঁশিয়ারি, “সাবধান না হলে মাঝেমধ্যে বাঁশ-বাটাম খেতে হবে। আর সেই বাঁশ-বাটাম নিয়ে দলের নিচুতলার কর্মীরা তৈরি আছে। তাঁদের প্রতি পূর্ণ সমর্থন আছে আমার।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *