দুর্নিবার-ভরত ও নন্দিনীর ভাগ্য পরীক্ষা! বিগ বস দুর্গ থেকে ছিটকে গেলেন কে?

খেলাধুলা/SPORTS
Spread the love


‘বিগ বস বাংলা’য় রবিবার মানেই ‘দাদার দরবার’। বাড়তি আনন্দ, সেই সঙ্গে এলিমিনেশনের দুঃখ। আজ অর্থাৎ রবিবার দুর্নিবার সাহা, ভরত কল আর নন্দিনী দত্তের মধ্যে কে বেরিয়ে যাবেন দুর্গ ছেড়ে তা নিয়ে চর্চা চলছিল সর্বত্র। পর্ব শেষে দেখা গেল এ সপ্তাহে হল না এভিকশন। অর্থাৎ তিনজনই টিকে গেলেন এ সপ্তাহের জন্য।    

Durnibar-6
দুর্নিবার সাহা। ছবি-সোশাল মিডিয়া।

আরও পড়ুন:

গোটা সপ্তাহ ধরে দুর্গে যা হয়, শনি ও রবিবার তা নিয়ে মতামত জানান সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। কেউ ধমক খান, কেউ আবার প্রশংসিত হন। তবে এই রবিবার ছিল একটু বেশিই স্পেশাল। কারণ, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে উপস্থিত ছিলেন ‘ইন্ড্রাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেখা যায়, এদিন তাঁকে দেখেই অঝোরে কেঁদে ফেলেন দুর্নিবার সাহা। সকলেরই জানা, দুর্নিবারের স্ত্রী মোহর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক। ফলে তাঁকেই দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। এরপর প্রতিযোগীদের টাস্ক দেন সকলের প্রিয় ‘বুম্বা দা’। প্রতিযোগীদের জন্য মিষ্টি দই এনেছেন বলেও জানান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেতেই মঞ্চে আসেন ‘গেম চেঞ্জার’। এদিন ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন সকলের ‘দাদা’।  তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিগ বস বাংলার প্রতিযোগী নন্দিনী দত্ত।

এরপরই আসে সেই বহু অপেক্ষিত এভিকশনের পালা। কে বেরিয়ে যাবে তা নিয়ে দুশ্চিন্তার মাঝে এদিন খুশির খবর দেন দাদা। জানান, এই সপ্তাহে দুর্গ ছাড়তে হবে না কাউকেই। ফলে এই রবিবার যেন সকলের কাছেই উপরি পাওয়া। তবে হ্যাঁ, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছেন, এবার আরও কঠিন হতে চলেছে খেলা। এবার টাস্ক ভেস্তে দিলে শাস্তির মুখেও পড়তে হবে প্রতিযোগীদের। কী হবে আগামী সপ্তাহে? এরপর কাকে ছাড়তে হবে দুর্গ? ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাবেন আরও কেউ? উত্তর মিলবে আগামী সপ্তাহে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *