তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদনে আপাতত সাড়া দিল না কলকাতা হাই কোর্ট। পুজোর ছুটির পর আদালত খুললে এই মামলার শুনানি হবে, জানায় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ। দুর্গাপুজো, কালীপুজো উপলক্ষে আদালত বন্ধ থাকায়, অবকাশকালীন বেঞ্চেই মামলার শুনানি হচ্ছে।
শালবনিতে জমি দুর্নীতি কাণ্ডে সুমিত রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যান সুমিত রায়। শুক্রবার তাঁর মামলার শুনানি ছিল হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে। আদালত জানায়, এখনই সুমিত রায়কে জামিন দেওয়া হবে না। ছুটির পর আদালত খুললে সেই আবেদন বিবেচনা করা হবে। আপাতত আলোর উৎসবে গারদের অন্ধকারেই থাকতে হবে সুমিত রায়কে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
