কমিশনের লোভে সাইবার অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া! তিনদিনে গ্রেপ্তার ৪০

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সাইবার অপরাধীরা বরাবরই অ্যাকাউন্ট ভাড়া নেয়। লোভে পড়ে সেই অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে তিনদিনে গ্রেপ্তার ৪০ জন। ধৃতদের মধ্যে এক তরুণীও রয়েছে। ধৃতদের মধ্যে কেবল তেহট্ট থানা এলাকারই ২৭ জন। যাদের অধিকাংশের বয়স ২৩-২৪ বছরের মধ্যে।

​পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণার টাকা সরাসরি এক জায়গায় না রেখে একের পর এক অ্যাকাউন্টে ঘুরিয়ে উৎস আড়াল করা হত। বিপুল অঙ্কের কালো টাকা সাদা করতেই মূলত এই ‘ভাড়া নেওয়া’ অ্যাকাউন্ট ব্যবহার করা হত। ২-৩ শতাংশ কমিশনের আশায় যুবক-যুবতীরা নিজেদের অ্যাকাউন্ট অপরাধীদের হাতে তুলে দিত বলে অভিযোগ। পুলিশের দাবি, অনেকেই বেআইনি লেনদেনের বিষয়টি জেনেও টাকার লোভে এতে জড়িয়ে পড়েছিল। কিছু ক্ষেত্রে অবৈধ মোবাইল অ্যাপের মাধ্যমেও এই লেনদেন চলত।

আরও পড়ুন:

​খবর পেয়েই তেহট্ট ও পলাশিপাড়া থানার পাশাপাশি বেতাই, নাজিরপুর, কানাইনগর-সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় ৪০ জনকে। তদন্তকারীরা জানান, ধৃতদের ব্যাঙ্ক লেনদেনের তথ্য ও মোবাইল ঘেঁটে টাকার আসল গন্তব্য বের করার চেষ্টা চলছে। তবে পুলিশি তদন্তের মূল ফোকাস এখন অ্যাকাউন্ট মালিকদের ছাড়িয়ে মূল চক্রী এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া ‘মধ্যস্থতাকারী’দের পাকড়াও করা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *