দিল্লির শান্তিপ্রস্তাবের মাঝেই কৃষ্ণসাগরে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা ইউক্রেনের! কড়া নিন্দা মোদি সরকারের

খেলাধুলা/SPORTS
Spread the love


রুশ-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে শান্তিপ্রস্তাব দিয়েছে ভারত। এই আবহে কৃষ্ণসাগরের উপকূলে আক্রান্ত হল ভারতীয় নাবিক থাকা একটি জাহাজ। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে ইউক্রেনের ড্রোন। এই হামলার করা নিন্দা করেছে নয়াদিল্লি।

রুশ সরকারের তরফে জানানো হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারটিতে ২৩ জন ভারতীয় নাবিক ছিলেন। কৃষ্ণসাগরের উপকূলে সোচির কাছে আচমকা জাহাজটির উপর আছড়ে পড়ে একটি ইউক্রেনীয় ড্রোন। সাগরের উপরই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। এতে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি শুরু হয় আগুন নেভানোর কাজ। এই হামলার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, সমুদ্রের উপর উজ্জ্বল কমলা রঙের আগুনের শিখা। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকেছে আকাশ। জানা গিয়েছে, জাহাজে থাকা সমস্ত ভারতীয় নাবিককেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন:

এই হামলার কড়া নিন্দা করেছে মোদি সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেন, “বিগত কয়েকদিনে আমরা কৃষ্ণসাগর অঞ্চলে একের পর এক হামলা দেখেছি। এই হামলার আমরা কড়া নিন্দা জানাই। সাধারণ নাবিকদের জীবন বিপন্ন হচ্ছে।” তিনি আরও বলেন, “ভারত বরাবরই বলে আসছে যে আলোচনা ও কূটনীতিই হল অগ্রগতির পথ। আমাদের অবস্থান সম্পর্কে আমরা সচেতন। প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, অন্তহীন যুদ্ধের সমাপ্তি ঘটানোর কথা। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত রাশিয়া ও ইউক্রেন – উভয় দেশের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *