দিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর স্ক্রিনিং, আবু বকর চরিত্রে মুগ্ধ ভারতীয় দর্শকরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ (Dar-e-Nijaat) নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। বিশেষ করে অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার (Sheheryar Munawar) রূপায়িত ‘আবু বকর’ চরিত্রটি ব্যাপকভাবে নজর কেড়েছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দিল্লিতে সম্প্রতি এর একটি বিশেষ ওয়াচ পার্টি বা যৌথ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।

সূত্রের খবর, দিল্লির একটি ক্যাফেতে ‘টেলস অব সিটি অফিসিয়াল’ এবং হামজা খানের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্যোক্তা সুফিয়ান খান জানান, অনুগামীদের প্রবল অনুরোধেই তারা এই স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেন। শুক্রবার ঘোষণার পর শনিবারই অনুষ্ঠিত হওয়া ওই আয়োজনে অংশ নেন ৪৫ জন দর্শক। তবে এর বাইরেও বহু মানুষ টিকিট না পেয়ে খোঁজখবর নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব এবং পছন্দের চরিত্রের সাজে সেখানে আসার সুযোগ।

অনুষ্ঠানে অন্যতম বড় চমক ছিল ধারাবাহিকের পরিচালক সাকিব খানের (Saqib Khan) সঙ্গে সরাসরি কথোপকথন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতীয় দর্শকদের সঙ্গে চরিত্র নির্মাণ ও পরিচালনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। সুফিয়ানের ভাষ্য অনুযায়ী, ভারতে এই ড্রামার দর্শকসংখ্যা পাকিস্তানের চেয়েও বেশি বলে অনুষ্ঠানটির নির্মাতারা জানিয়েছেন। আয়োজকদের মতে, গতানুগতিক পুরুষতান্ত্রিক নায়কের ধারণার বাইরে গিয়ে আবু বকরের মতো শান্ত, সংবেদনশীল ও ধৈর্যশীল একটি সাধারণ চরিত্রের উপস্থাপনই ভারতীয় দর্শকদের মন জয় করেছে। 

The publish দিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর ওয়াচ পার্টি, আবু বকর চরিত্রে মুগ্ধ ভারতীয় দর্শকরা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *