কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুনী, পান্নাও। এই ঘটনায় বিমানবন্দর থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে একটি ডোমেস্টিক কার্গো থেকে এই বিপুল পরিমাণ সোনা, হিরে, চুনী ও পান্না উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এই বিপুল গয়নার বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি।
বৃহস্পতিবার সকালে একটি বিমানবন্দের একটি ডোমেস্টিক কার্গো থেকে এই গয়না উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার গয়নার মূল্য ৫০ লক্ষেরও বেশি। হিরে বাজার মূল্য তার থেকেও বেশি হবে বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, ডোমেস্টিক কার্গোতে এই বিপুল মূল্য সোনা ও হিরে কলকাতায় আনা হয়। পুলিশ সূত্রে খবর, রিসিভার মাল নিতে গেলে সন্দেহ দানা বাঁধে। এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়। কোথা থেকে এই বিপুল মূল্যে সোনা-হিরে নিয়ে আসা হচ্ছিল, কোথায় পাচারের ছক ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই অভিযুক্তকে এএসসিবিআই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। রিসিভারকে এই কাজ করতে কে নির্দেশ দিয়েছিল তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। বিমানবন্দরে কোটি টাকার সোনা হিরে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও অভিযুক্তকে হাতেনাতে ধরে সাফল্য মিলেছে।
সর্বশেষ খবর
