সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দত্তপুকুর কাণ্ডের রহস্যভেদ। কয়েকদিনের টানাপোড়েনর পর জানা গেল মুণ্ডহীন দেহটি কুখ্যাত দুষ্কৃতী হজরত লস্করের। তবে দীর্ঘদিন আগেই অপরাধ জগৎ থেকে সরে এসেছিলেন তিনি। উত্তরপাড়া থানার এক অফিসারের সহযোগিতায় সৎভাবে বাঁচতে শুরু করেছিলেন। তারপরই এই ঘটনা। নেপথ্যে ক্রমশ জোরালো হচ্ছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে ওয়েবাদুল্লাহ গাজি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
