‘দখলমুক্ত হোক নাট্য অঙ্গন’, অ্যাকাডেমিতে গেরুয়া বিতর্কের পর শমীকের দরবারে চন্দন সেনরা

‘দখলমুক্ত হোক নাট্য অঙ্গন’, অ্যাকাডেমিতে গেরুয়া বিতর্কের পর শমীকের দরবারে চন্দন সেনরা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের রং রাতারাতি বদলে হয়ে গিয়েছিল গেরুয়া। গেটের সামনে ভারতমাতার ছবি টাঙানো হয়েছিল। অভিযোগ উঠেছিল একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। তাঁরা নাকি এভাবেই সংস্কৃতির দখল নিতে চাইছে! এনিয়ে গত সপ্তাহে বেশ বিতর্ক তৈরি হয়। চেনা অ্যাকাডেমি চত্বরের নতুন রূপ মোটেই ভালোভাবে গ্রহণ করতে পারেননি বাংলা সংস্কৃতি জগতের সদস্যরা। বিশেষত অ্যাকাডেমির মতো ঐতিহ্যবাহী এলাকায় ‘গেরুয়া প্রবেশ’ নিয়ে নাট্যকাররা প্রতিবাদ জানিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন রাজ্যের একাধিক বিশিষ্ট নাট‌্য ব‌্যক্তিত্ব। তাঁদের সমস্ত অভিযোগ ও সমস‌্যা গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শমীক।

Academy-of-fine-arts-2
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ‘গৈরীকিকরণ’

আরও পড়ুন:

নাট্যকারদের সঙ্গে দেখা করার পর শমীকের প্রতিক্রিয়া, ‘‘নাট্য জগতের একাধিক ব্যক্তিত্ব আজ আমার সাথে দেখা করতে এসেছিলেন। ওঁদের বেশ কিছু সমস্যা আছে। সেগুলো জানিয়েছেন। আমি নিজে নাটক দেখতে ভালোবাসি। আমি ওঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।”

এদিন শমীকের সঙ্গে দেখা করে নাট্যকার চন্দন সেন জানিয়েছেন, দীর্ঘ আলোচনায় অ্যাকাডেমি-কাণ্ডের পুনরাবৃত্তি রোখা, সরকারি হল বণ্টন, সাংস্কৃতিক সংগঠন পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার মতো নানা বিষয়ে পদক্ষেপ করার কথা বলেছেন শমীক। সরকারি প্রেক্ষাগৃহ বণ্টন, ‘দখলদারি’র ঘটনা নিয়ন্ত্রণ নিয়ে ব‌্যবস্থা নেওয়ার কথা এদিন নাট‌্য ব‌্যক্তিত্বদের বলেছেন শমীক। অ‌্যাকাডেমির ঘটনার সঙ্গে বিজেপির যে কোনও যোগ নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, যাঁরা অ্যাকাডেমিতে গেরুয়া রং করেছিলেন, তাঁরা কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। বর্তমানে বিজেপি বলে নিজেদের পরিচয় দিচ্ছেন। কিন্তু রাজ্যের শাসকদল এমন কাজ কখনও সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। এদিন নাট্যকারদের সঙ্গে দেখা করার পর শমীকের প্রতিক্রিয়া, ‘‘নাট্য জগতের একাধিক ব্যক্তিত্ব আজ আমার সাথে দেখা করতে এসেছিলেন। ওঁদের বেশ কিছু সমস্যা আছে। সেগুলো জানিয়েছেন। আমি নিজে নাটক দেখতে ভালোবাসি। আমি ওঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *