থামবে ইউক্রেন যুদ্ধ? চলতি সপ্তাহেই ঐতিহাসিক চুক্তি! বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প

থামবে ইউক্রেন যুদ্ধ? চলতি সপ্তাহেই ঐতিহাসিক চুক্তি! বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছর পেরিয়ে গিয়েছে। হামলা পালটা হামলায় একে অপরকে রক্তাক্ত করছে রাশিয়া-ইউক্রেন। প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। দু’দেশের সংঘাতের বলি নিষ্পাপ শিশুরাও। জো বাইডেনের জমানায় মস্কোর অভিযোগ ছিল, রণক্ষেত্রে কিয়েভকে মদত দিচ্ছে আমেরিকা। কিন্তু এখন ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। বদলে ফেলেছেন হোয়াইট হাউসের রুশনীতি। ইউক্রেনকে তুলোধনা করতেও ছাড়ছেন না। কিন্তু তিনি চান, এই যুদ্ধ এখনই থামুক। কিন্তু শত চেষ্টা করেও এখনও তিনি দু’দেশের মধ্যে শান্তি ফেরাতে পারেননি। কিন্তু এবার বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প। চলতি সপ্তাহেই নাকি চুক্তি হতে পারে রাশিয়া-ইউক্রেনের মধ্যে! তাহলে কি থামছে এই রক্তক্ষয়ী যুদ্ধ? 

একে অপরকে ঝাঁজরা করে দিচ্ছে দুই দেশ। এই সংঘাতের শুরুটা হয়েছিল ২০১৪ সালে। ক্রাইমিয়া দখল করে রুশ ফৌজ। এই ভূখণ্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই দাবি করে কিয়েভ। নতুন খবর হল, এই ক্রাইমিয়াকেই রাশিয়ার অংশ হিসাবে মান্যতা দিতে পারে আমেরিকা! জল্পনা, এই পদ্ধতিতেই হয়তো যুদ্ধ থামানোর ‘শেষ’ চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই সংবাদ প্রকাশ্যে আসতেই রক্তচাপ বেড়েছে ইউক্রেনের। তারাও একচুল জমি মস্কোর হাতে তুলে দিতে রাজি নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *