মাঠে তখন উইকেটকিপিং করছেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো কঠিন দল। তারমধ্যেই আজব প্রস্তাব পেলেন তারকা ক্রিকেটার। দর্শকাসন থেকে প্রেমপ্রস্তাব পাওয়াটা খেলার দুনিয়ায় নতুন ঘটনা নয়। কিন্তু নতুন বাবা পাওয়ার প্রস্তাব? সেটা সম্ভবত খেলার ইতিহাসে কেউ কোনওদিন পাননি। এবার সেই অসম্ভবটাই ঘটে গেল টেস্ট ম্যাচ চলাকালীন।
তিন টেস্টের সিরিজ খেলছে গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং রানার্স আপ অস্ট্রেলিয়া। কেপ টাউনের নিউল্যান্ডসের মাঠে খেলা হচ্ছে সিরিজের নির্ণায়ক টেস্ট। সেই ম্যাচের তৃতীয় দিনে ঘটেছে মজার ঘটনাটি। সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে ভিডিও।
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? তৃতীয় দিন সেসময়ে ব্যাট করতে নেমেছিল অজিরা। আচমকাই দেখা যায়, এক প্রৌঢ় বসে রয়েছেন দর্শকাসনে। তাঁর হাতে বোর্ড, সেখানে গোলাপি রঙের হৃদয় আঁকা। সম্প্রচারকারী ক্যামেরা জুম করতেই দেখা যায়, ওই হৃদয়ের মধ্যে আসলে লেখা রয়েছে প্রেমপ্রস্তাব। তবে সেটা মাঠে খেলতে নামা কোনও ক্রিকেটারের জন্য নয়- তাঁর মায়ের জন্য।
ওই দর্শক প্রেমপ্রস্তাব দিতে চান প্রোটিয়া তারকা রায়ান রিকেলটনের মাকে। তাই কার্ডবোর্ডে লিখেছেন, ‘রায়ান, তোমার মা কি সিঙ্গেল?’ এমন মজার বার্তা তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনেও। সেটা চোখে পড়ে রিকলটনেরও। মায়ের জন্য এমন প্রস্তাব দেখে হেসে ফেলেন তিনি। তবে ম্যাচের পর এই নিয়ে কিছু বলেননি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার। তবে ক্যামেরায় তাঁর প্রস্তাব ধরা পড়ার পর ওই দর্শক চুমু ছুড়ে দেন, একগাল হাসিও হাসেন।
South African followers have completely ZERO worry 😭😭 Bro actually checked out Ryan Rickelton and requested him if his mother was single. 💀 The arrogance to ask a global cricketer one thing like that in entrance of everyone seems to be CRAZY. South African crowd banter is genuinely in a league of its personal. 😂 https://t.co/5ozYN5A2mr
— Nervous90s (@Nrvs90s) October 29, 2026
ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, রিকলটনের মা কি সত্যিই সিঙ্গেল? উত্তর জানা নেই, কারণ তারকা ক্রিকেটারের মা হলেও তিনি প্রচারের আলো থেকে দূরে থাকেন। তাঁর নাম পেনি রিকলটন। একটা সময়ে স্কোয়াশ খেলতেন। কিন্তু পরিবার নিয়ে কোনওদিনই সেভাবে মুখ খোলেননি রায়ান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
