‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!

‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!

খেলাধুলা/SPORTS
Spread the love


মিমি চক্রবর্তী বনাম তনয় শাস্ত্রীর বনগাঁ কাণ্ডে নয়া মোড়। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী। খবর, এবার সেই প্রেক্ষিতেই এবার বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন হতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে হাজিরা দিতে হতে পারে অভিনেত্রীকে।

অভিযোগকারী তনয় শাস্ত্রীর মন্তব্য, “মিমি চক্রবর্তী একদিনও হাজিরা দেননি। তারিখের পর তারিখ চেয়েছেন, কিন্তু ২ জুনও আদালতে আসেননি। বদলে তাঁর আইনজীবী এসেছিলেন। তাই আমার আইনজীবী ও বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। এবার আদালতে হাজিরা দিতেই হবে মিমিকে।”

আরও পড়ুন:

chargesheet to prepared against Mimi Chakraborty on Bangaon Case
মিমি চক্রবর্তী বনাম তনয় শাস্ত্রীর বনগাঁ কাণ্ডে নয়া মোড়।

গত ২৬ জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জ যুব সংঘে অনুষ্ঠান ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর আসার কথা ছিল। কিন্তু অভিনেত্রী পৌঁছন প্রায় একঘণ্টা পর, রাত সাড়ে ১১টা নাগাদ। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। কিছুক্ষণ পর তাঁর অনুষ্ঠান থামিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্লাবের সদস্য তথা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে। মিমির অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অভদ্র ভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন তনয়। এই মর্মে তিনি পরে স্থানীয় থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ সূত্রে খবর, মিমির অভিযোগের ভিত্তিতেই তদন্তের কাজে তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেই সময় তাদের কাজে বাধা দেওয়া হয়। মহিলারা ঘিরে ধরে বাধা দেয়। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তনয় শাস্ত্রীকে। পরে জামিনে ছাড়া পেয়ে বিজেপিতে যোগ দেন তনয় শাস্ত্রী। এবার তাঁর অভিযোগের ভিত্তিতেই বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন হতে চলেছে বলে খবর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *