তারকেশ্বরের পর এবার চাকলার লোকনাথধামেও পুষ্পবৃষ্টি! মন্ত্রীর ঘোষণায় আনন্দিত পুণ্যার্থীরা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


তারকেশ্বরের পর এবার দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরেও পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি হতে চলেছে! জন্মাষ্টমীর ভিড়ে হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে  ফুল ছড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। আগামী ৩ সেপ্টেম্বর, মন্দিরের উপর দিয়ে হেলিকপ্টার উড়িয়ে ফুল ছড়ানোর উদ্যোগ নিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। চাকলায় এই প্রথম এমন আয়োজন হতে চলেছে। এই খবর শুনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুণ্যার্থীরা।

জন্মাষ্টমীর আগের দিন থেকেই চাকলার লোকনাথধামে ভিড় বাড়ে। এবছর ৪ সেপ্টেম্বর কৃষ্ণের জন্মোৎসব পালিত হবে। তার আগের দিন অর্থাৎ ৩ তারিখ থেকেই উত্তর ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে গঙ্গার জল নিয়ে ভক্তরা মন্দিরে আসবেন। ফলে যশোর রোড, টাকি রোড ও বারাসত-বারাকপুর রোডে যানবাহনের চাপ বাড়ে। নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে তাই বাড়তি প্রস্তুতি নিতে হয় প্রশাসনকে।

আরও পড়ুন:

জন্মাষ্টমীর আগের দিন থেকেই চাকলার লোকনাথধামে ভিড় বাড়ে। এবছর ৪ সেপ্টেম্বর কৃষ্ণের জন্মোৎসব পালিত হবে। তার আগের দিন অর্থাৎ ৩ তারিখ থেকেই উত্তর ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে গঙ্গার জল নিয়ে ভক্তরা মন্দিরে আসবেন। ফলে যশোর রোড, টাকি রোড ও বারাসত-বারাকপুর রোডে যানবাহনের চাপ বাড়ে। নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে তাই বাড়তি প্রস্তুতি নিতে হয় প্রশাসনকে। এ নিয়ে শুক্রবার মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেন বারাসতের এসডিও-সহ পুলিশ আধিকারিকরা।

নন্দোৎসবের সময় ভিড় সামলানো, যান নিয়ন্ত্রণ ও পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি প্রস্তাবিত হেলিকপ্টার ওড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।তবে প্রয়োজনীয় সরকারি অনুমতি এখনও মেলেনি। তা পেতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে মন্দির কমিটিকে জানিয়েছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্দির কমিটির চেয়ারম্যান নবকুমার দাস বলেন, “খাদ্যমন্ত্রীর উদ্যোগে ৩ সেপ্টেম্বর চাকলায় পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা হয়েছে।”

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুষ্পবৃষ্টি, ফাইল ছবি

এর আগে শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়া পুণ্যার্থীদের জন্য এই পুষ্পবৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার। স্থানীয় বিজেপি বিধায়ক সন্তু পানের উদ্যোগে শ্রাবণের সোমবারগুলি অর্থাৎ শিবের মাথায় জল ঢালার জন্য যেদিন সবচেয়ে বেশি ভিড় হয়, সেই দিনগুলোয় আকাশ থেকে কপ্টারে ফুল ছড়ানো হয়েছে। এমন অভিনব অভ্যর্থনা পেয়ে বেশ খুশি সকলে। আসলে এই সংস্কৃতি উত্তরপ্রদেশের। সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এভাবে পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়ে থাকে। এবার বদলের বঙ্গেও হচ্ছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *